গ্রুপ ই শীর্ষে থেকে শেষ ১৬-য় নেইমারের ব্রাজিল
গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে দেখা গেল পরিচিত সাম্বা ম্যাজিক। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করলেন নেইমার-কুটিনহোরা।
গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে দেখা গেল পরিচিত সাম্বা ম্যাজিক। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করলেন নেইমার-কুটিনহোরা। প্রথমার্ধে পাউলিনহোর গোল ও দ্বিতীয়ার্ধে অধিনায়ক থিয়াগো সিলভা গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এদিন গ্রুপের শেষ ম্যাচে একদিকে ব্রাজিল ও সার্বিয়া ও অন্যদিকে সুইজারল্যান্ড ও কোস্টারিকা খেলতে নেমেছিল। কোস্টারিকার পরের পর্বে যাওয়ার সুযোগ শেষ হয়ে গিয়েছিল। তবে বাকী তিন দলের ছিল। ড্র করলেই ব্রাজিল পরের পর্বে যেতে পারত। এই অবস্থায় স্পার্টাক স্টেডিয়াম মেতে উঠল সাম্বার ছন্দে। কারণ মাঠে স্কিল দেখিয়ে ফুল ফোটালেন নেইমাররা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে ব্রাজিল পরের রাউন্ডে চলে গেল।
এদিন প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণাত্মক খেলতে শুরু করে। ব্রাজিল আক্রমণের সুযোগ তৈরি করছিল ঠিকই তবে ডিফেন্সে ফাঁক থেকে যাচ্ছিল। যার সুযোগ নিয়ে মিত্রোভিচ, মাটিচরা বারবার হানা দিচ্ছিলেন।
এভাবেই প্রতি আক্রমণে ৩৫ মিনিটের মাথায় পাউলিনহো মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো পাস থেকে গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন। গোল খেয়েও দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ চেপে বসেছিল সার্বিয়া। একলময়ে মনে হচ্ছিল, মিত্রোভিচরা গোল পেয়ে যেতে পারেন।
তবে ৬৮ মিনিটে নেইমারের সেট পিস থেকে অধিনায়ক থিয়াগো সিলভার হেডে গোল আসতে সার্বিয়া কেমন যেন গুটিয়ে যায়। শেষ ২০ মিনিট আক্রমণে ঝড় তোলে ব্রাজিল। লক্ষ্য ছিল একটাই, নেইমারের গোল।
নেইমারের নেতৃত্বে ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ফেলেছিল। তবে শেষ অবধি তিনি গোল পাননি। যদিও নেইমারের অ্যাসিস্ট থেকেই ব্রাজিল গোল পেয়ে এদিন জয় তুলে নিয়ে পরের রাউন্ডে চলে গেল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মতো নেইমারও দলকে টেনে তুলে নিয়ে গেলেন শেষ ১৬-র মঞ্চে। এখান থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নক আউটের দৌড় শুরু হবে। ফের একবার কাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তিতের দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications