Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এটিকে মোহনবাগান পেল এএফসি কাপ খেলার ছাড়পত্র, হায়দরাবাদ এফসির স্বপ্নভঙ্গ

এটিকে মোহনবাগান নামে সবুজ মেরুন ব্রিগেড শেষ ম্যাচটি খেলে ফেলল। কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে ক্লাব প্লে-অফের সেই ম্যাচে টাইব্রেকারে হায়দরাবাদ এফসিকে হারিয়ে হুয়ান ফেরান্দোর দল আদায় করে ফেলল এএফসি কাপে প্রাথমিক রাউন্ডে খেলার ছাড়পত্র।

৯০ মিনিট এবং অতিরিক্ত সময় ম্যাচ ১-১ থাকায় ফয়সালা হলো পেনাল্টি শ্যুটআউটে। হায়দরাবাদ এফসির তিন ফুটবলার গোল করতে ব্যর্থ হন। এটিকে মোহনবাগানের হয়ে টাইব্রেকারে গোল করেন লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি।

এটিকে মোহনবাগান পেল এএফসি কাপের ছাড়পত্র

এএফসি প্রতিযোগিতায় অংশ নেওয়ার তিনটি জায়গা বরাদ্দ হয়েছিল ভারতের জন্য। আইএসএল শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। সুপার কাপ জেতায় এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওডিশা এফসি। প্রাথমিক রাউন্ডে ওঠার জন্য লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বর্তমান ও প্রাক্তন আইএসএল-জয়ী দুই দল।

ম্যাচের ২০ মিনিটে এটিকে মোহনবাগান এগিয়ে গিয়েছিল দিমিত্রি পেত্রাতসের করা গোলে। হুগো বুমোস ও পেত্রাতসের যুগলবন্দিতেই গোলটি হয়। বুমোসের বাড়ানো বলে গোল করেন পেত্রাতস। ৪৪ মিনিটে গোল শোধ করে দেয় হায়দরাবাদ এফসি। বোরহার থেকে বল পেয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি জোয়েল চিয়ানিজ।

এটিকে মোহনবাগান

দ্বিতীয়ার্ধে দুই দলই পরিবর্ত ফুটবলারদের নামিয়েও গোলমুখ খুলতে পারেনি। ৯০ মিনিটের পর ফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ ব্যক্ত করে তর্কাতর্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হায়দরাবাদ এফসির হেড কোচ মানোলো মার্কুয়েজ। অকিরিক্ত সময়েও কোনও গোল হয়নি।

টাইব্রেকারে হায়দরাবাদের জোয়াও ভিক্টর গোল করার পর দিমিত্রি পেত্রাতস গোল করেন। এরপর হায়দরাবাদের সাহিল তাভোরা গোল করতে ব্যর্থ হন। টাইব্রেকার মিস করেন বাগানের কার্ল ম্যাকহিউ। হায়দরাবাদের তৃতীয় শট মিস করেন চিয়ানিজ, এরপর লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ফেরান্দোর দল।

ওডেই ওনাইন্ডিয়া (Odei Onaindia)-ও গোল করতে ব্যর্থ হলে বাগানের দরকার হয়ে পড়ে দুটি শটের মধ্যে একটি গোল। কিয়ান নাসিরি গিরি গোল করতে কোনও ভুল করেননি। এই গোলটিই বাগানকে এএফসি কাপ প্রাথমিক রাউন্ডে পৌঁছে দেয়। এএফসি কাপে টানা তিন মরশুম খেলবে বাগান। হায়দরাবাদ একবারও খেলেনি।

এটিকেএমবি বনাম হায়দরাবাদ এফসি

বাগান ভক্তদের কাছে এই জয় আরও বেশি তৃপ্তির। কেন না, এটিকে মোহনবাগান নামে আর মাঠে নামবে না সবুজ মেরুন। আইএসএল জেতার পরই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, আগামী মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে দল মাঠে নামবে। ফলে এটিকে উঠে যাওয়ার আগে শেষ ম্যাচে জিতল সবুজ মেরুন। যা সুপার কাপে ব্যর্থতার ক্ষতে প্রলেপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+