Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: আইএসএল থেকে বেরিয়ে আসুক দুই প্রধান, বিস্ফোরক অরূপ, মোহনবাগান ক্লাবকে বিশেষ অনুরোধ জানালেন সৌরভ

১৯১১ সালের ঐতিহাসিক শিল্ড জয়কে স্মরণীয় রাখতে দুই দশক আগে থেকেই ২৯শে জুলাই মোহনবাগান দিবস পালিত হয় সবুজ মেরুনে। কিন্তু শিল্ড জয়ের নায়করাই এতদিন ক্লাবে ছিলেন না। বৃহস্পতিবার থেকে গঙ্গাপারের ক্লাবে স্থায়ী স্থান পেলেন শিবদাস-বিজয়দাসরা। অমর একাদশের মূর্তি বসল মোহনবাগান লনে। বৃহস্পতিবার সন্ধ্যায় মূর্তি উন্মোচনের অনুষ্ঠা‌নে চাঁদের হাঁট বসেছিল সবুজ মেরুনে।

অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও অমর একদশের পরিবারের সদস্যরা এবং একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকেই আইএসএলের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য তুলে ধরলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সরাসরি আইএসএল থেকে বেরিয়ে বাংলার ফুটবলে দুই প্রধানকে ফোকাস করার বার্তা দিলেন।

ISL

এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, 'বাংলাই পথ দেখায়। এই আইএসএল এটা কোনও টুর্নামেন্টই নয়। ক্ষেপের টুর্নামেন্ট। আমি চাই ইস্টবেঙ্গল আর মোহনবাগান আইএসএল থেকে বেরিয়ে এসে ঘরোয়া টুর্নামেন্টে ফোকাস করুক। তাহলেই বাংলার ফুটবলের উন্নতি হবে।' মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত ক্রীড়ামন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বলেন, আসলে ক্রীড়ামন্ত্রী আবেগপ্রবণ মানুষ উনি এটা আইএফএকে বার্তা দিলেন যে কলকাতা লিগটা ভালো করে করুক তাহলে বাংলার ফুটবলের উন্নতি হব।'

অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আবার পুরোপুরি একমত নন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'কেউ ছোট নয় কেউ বড় নয়। ময়দানের ফুটবলও যেমন ছোট নয় তেমনই আইএসএলও বড় নয়। ফুটবল ফুটবলের জায়গাতেই থাকবে। আসল হচ্ছে ফুটবলটাই।'একইসঙ্গে প্রাক্তন ফুটবলারদের আরও বেশি খেলার সঙ্গে যুক্ত করার জন্য মোহনবাগান ক্লাবের কাছে আবেদন করেন সৌরভ।

মহারাজের কথায়, 'আমি ছোটবেলা থেকেই সুব্রত দা, শ্যাম দার খেলা দেখে বড় হয়েছিল, ভালো ফুটবলাররা ময়দানে থাকলে তরুণ প্রজন্ম আরও বেশি উৎসাহিত হবে। ফুটবল খেলার মান তখনই বাড়বে যখন প্রাক্ত‌ন ফুটবলাররা আরও বেশি ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন। আমি মোহনবাগান ক্লাবকে বলব প্রাক্তনীদের আরও বেশি বিভিন্ন কাজে ব্যবহার করতে।'

প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, 'ছোটবেলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলা দেখে বড় হয়েছি। মোহনবাগানের খেলা থাকলেই বাবার কার্ড নিয়ে স্কুল থেকে এখানে চলে আসতাম। কোন ম্যাচে কী হয়েছে এখনও আমার মনে আছে। মোহনবাগান যে ১৯১১ নায়কদের সম্মান দিচ্ছে এর থেকে ভালো বিষয় আর হতে পারে না।'

এই অনুষ্ঠান থেকে আইএসএলে রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর কথায়, 'এটা কী ফুটবল হচ্ছে একটা ম্যাচে ১৩টা কার্ড। এখন আইএসএলের ম্যাচে দর্শকদের থেকে পুলিফশ বেশি থাকে।'
এই অনুষ্ঠান থেকে সদস্যদের জন্য ওয়ান কার্ড চালু করল মোহনবাগান। আগে দুটি কার্ড ছিল সদস্যদের জন্য। এবার থেকে একটি কার্ড থাকবে শুধু মাত্র। বাগান সচিব প্রথম কার্ড দুটি তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের হাতে।

এই অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্তরাও উপস্থিত ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+