আজ বিশ্ব ক্যানসার দিবস : জেনে নিন এই মারণ রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি : প্রতিবছর এই মারণ রোগে সারা বিশ্বজুড়ে ৮২ লক্ষ মানুষ প্রাণ হারান। এটি এমনই একটি রোগ যার হাত থেকে পুরোপুরি নিষ্কৃতির পথ এখনও বের করে উঠতে পারেনি চিকিৎসা বিজ্ঞান। [১০ টি খাবার যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে]
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ক্যানসারে মৃতের দুই-তৃতীয়াংশই নিম্ন ও মধ্য আয়ের দেশের বাসিন্দা। অর্থাৎ উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিতে এই কর্কট রোগের প্রকোপ সবচেয়ে বেশি। [ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

এই সকল দেশে ক্যানসারের মতো রোগ সম্পর্কে অজ্ঞতাই মৃত্যুর জন্য বেশী দায়ী বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যদি সামান্যতম জ্ঞান এই রোগ সম্পর্কে থাকে, তাহলে অন্তত অর্ধের ক্ষেত্রে ক্যানসারের বেড়াজাল কেটে বেরিয়ে আসা যায় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। [ফুসফুসের ক্যানসারের পিছনের প্রধান অনুঘটকগুলি কি কি]
অনুন্নত ও উন্নয়নশীল দেশে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তামাকজাত দ্রব্য সেবনের ফলে প্রচুর মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ক্য়ানসারে মৃতের প্রায় ২২ শতাংশই তামাকজাত দ্রব্য সেবনের ফলে গত হয় বলে সমীক্ষায় জানা গিয়েছে। এছাড়া অ্যালকোহলে অব্যস্ত হওয়া, অস্বাস্থ্যকর ডায়েট, স্থবীর জীবনযাপন ইত্যাদি নানা কারণে ক্যানসারের করাল গ্রাস থাবা বসাচ্ছে। [ক্যানসার আটকাতে এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হোন]
এছাড়া ভারতের মতো দেশে কর্মস্থলে উপযুক্ত পরিবেশ না থাকা, কলকারখানায় নানা ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, বায়ু দূষণ ইত্যাদি কারণে অকালে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।
এজন্য ২০১৬-২০১৮, এই বছরে বিশ্ব ক্য়ানসার দিবসের থিম করা হয়েছে 'উই ক্যান, আই ক্যান'- এই স্লোগানকে। অর্থাৎ আমরা পারব, আমি পারব, এই স্লোগান সারা বিশ্বে ছড়িয়ে ক্যানসার সম্পর্কে বিশেষ প্রচার করা হবে।
বিশ্ব জুড়ে ক্যানসার আটকাতে বিশেষজ্ঞদের স্লোগান- তামাক বর্জন করুন, অ্যালকোহল থেকে দূরে থাকুন, অস্বাস্থ্যকর খাবার খাবেন না ও নিয়মিত শরীরচর্চা করুন। একমাত্র তাহলেই এই মারণ রোগ থেকে দূরে থাকতে পারবেন সকলে।
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications