স্লিপ প্যারালিসিস নিয়ে ধারণা আছে! জেনে নিন চাঞ্চল্যকর তথ্য
স্লিপ প্যারালিসিস হলে নানা ধরনের অনুভূতি হতে পারে। মনে হতে পারে কেউ আপনার বুকে চেপে বসেছে, কখনও মনে হতে পারে আপনি কোথাও আটকে গিয়েছেন। বেরতে পারছেন না।
ঘুমের মধ্যে অবচেতনে নানা ঘটনা ঘটতে থাকে। শরীরে নানারকমের ক্রিয়া চলতে থাকে। অনেক সময়ে সকালে উঠে মনে হয় শরীর যেমন চলছে না, থমকে গিয়েছে। কেউ যেন আপনাকে আটকে রেখেছে। এই ঘটনাকে বলা হয় স্লিপ প্যারালিসিস। এমন হলে নানা ধরনের অনুভূতি হতে পারে। মনে হতে পারে কেউ আপনার বুকে চেপে বসেছে, কখনও মনে হতে পারে আপনি কোথাও আটকে গিয়েছেন। বেরতে পারছেন না। সবমিলিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন তা দেখে নেওয়া যাক।

প্রথম লক্ষণ
মনে হতে পারে আপনি কোথাও আটকে রয়েছেন। মনে হতে পারে নিজের শরীরের মধ্যেই আটকে রয়েছেন। নড়তে পারছেন না। চেষ্টা করছেন তবে হাত-পা নাড়াতে পারছেন না। অনেকের এক্ষেত্রে বুকে চাপ অথবা শ্বাসকষ্টও অনুভূত হতে পারে।

দ্বিতীয় লক্ষণ
শরীর নাড়াতে পারবেন না তো বটেই, মুখও নাড়াতে পারবেন না। অর্থাত কথা বলতে পারবেন না। ফলে সাহায্যের প্রয়োজন হলেও কাউকে জানাতে পারবেন না। মনে হবে কথা বলার চেষ্টা করেও আপনি ব্যর্থ হচ্ছেন।

তৃতীয় লক্ষণ
অদ্ভূত সব স্বপ্ন দেখবেন, হ্যালোসিনেশনের শিকার হবেন। ঘুমের মধ্যে এমন হলে শরীর অসাড় হয়ে যায়। স্বপ্ন দেখা ঘুম ও তন্দ্রা অবস্থার মাঝামাঝি সময়ে এই ধরনের বিপদ আসতে পারে। অনেক সময়ে ঘুমের মধ্যে মনে হতে পারে বুকের উপরে কেউ চেপে বসে রয়েছে।

কীভাবে বাঁচবেন
ঘুমের মধ্যে এমন ধরনের সমস্যা হলে ঘুমানোর সময় বদলে ফেলতে পারেন। তবে ঘুমানোর সময়ে বারবার বদল এলে নিদ্রাহীনতা আপনাকে কাবু করবে। ফলে নানা ধরনের সমস্যায় পড়বেন। তাই নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান। এবং স্লিপ সাইকেল তৈরি করুন।

রিল্যাক্স করুন
ক্লান্তি ও উদ্বেগ স্লিপ প্যারালিসিসের সমস্যা তৈরি করতে পারে। যার ফলে রাতে দুঃস্বপ্ন দেখতে পারেন। ফলে ঘুমের মধ্যে নানা ধরনের সমস্যা কমাতে হলে ক্লান্তি ও উদ্বেগ কমিয়ে ফেলুন।

ডাক্তারের পরামর্শ
স্লিপ প্যারালিসিস দশজনের মধ্যে ৪জনের হতে পারে। তবে তার মানেই যে সেই মানুষ অসুস্থ তা নয়। অনেকসময় বাইপোলার ডিসঅর্ডার বা নারকোলেপসি-র কারণে এই ধরনের সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ধারণা স্পষ্ট করুন
আপনার এই ধরনের সমস্যা থাকলে তা নিয়ে অযথা ভীত না হয়ে সমস্যা সম্পর্কে জানুন, অবগত হোন। আপনি সমস্যায় লড়তে শিখলে অনেক শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications