জন্মের পরেই এক্কেবারে পাক্কা অফিসের বড়বাবু! এই ছবি এখন ভাইরাল ইন্টারনেটে

শিশুদের কে না ভালবাসে। কিন্তু, এক সদ্যোজাত শিশু যেভাবে ইন্টারনেটের দৌলতে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে তাতে অনেকেরই হিংসা হতে পারে। এই মুহূর্তে টুইটারের সমানে শেয়ার হয়ে চলেছে এই শিশুটির ছবি।

মাথার তলায় হাত দিয়ে হাসপাতালের বেডে। এক্কেবারে যেন অফিসের বড়বাবুর কায়দা। ছবিটা সদ্য ভূমিষ্ট একটি শিশুর। এই মজার ছবিই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সর্ব কনিষ্ঠ ইন্টারনেট মেমের তকমাও পেয়ে গিয়েছে এই শিশুটি।

সদ্য় ভূমিষ্ঠ এক শিশুর ছবি ঘিরে এখন তোলপাড় ইন্টারনেট

ইন্টারনেটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিভার কিংবা হাস্যরসের ছবির দেখা মেলে। রাগী বৃদ্ধ মহিলার ছবি থেকে পপ শিল্পী কাউকেই ছাড়া হয় না। সবই পরিচিত হয় ইন্টারনেট মেমে হিসেবে। ভারতের একটি হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া এই শিশুটির ছবি কে কোথা থেকে অপলোড করল- সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়ে ওঠে ছবিটি। এরপর থেকেই রাতদিন টুইটারে সমানে শেয়ার হয়ে যাচ্ছে এই ছবি। সমানে পোস্ট হচ্ছে কমেন্ট।

একরত্তি এক শিশুর এভাবে সোশ্যাল নেটওয়ার্কে মেমের তকমা পেয়ে যাওয়ার ঘটনা ভারতে এই প্রথম। সন্দেহ নেই ছবিতে যেভাবে শিশুটি মাথার পিছনে হাত দিয়ে রেখেছে তা যথেষ্টই আকর্ষণীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+