ঠাণ্ডায় কি কাবু হয় যৌন জীবন! কী বলছে এই ৮টি ব্যাখ্যা

ঠাণ্ডায় লেপের নীচ থেকে বেরোনো সত্যিই কষ্টকর। তবে, সাধের লেপের উষ্ণতার চেয়েও বেশী আকর্ষণীয় উষ্ণতা হতেই পারে যৌন উষ্ণতা।

ঠাণ্ডায় লেপের নীচ থেকে বেরোনো সত্যিই কষ্টকর। তবে, সাধের লেপের উষ্ণতার চেয়েও বেশী আকর্ষণীয় উষ্ণতা হতেই পারে যৌন উষ্ণতা। আর তার থেকে মন ফেরানো কঠিন! অনেকেই ভেবে থাকেন , শীতকালের আলস্যে যৌন সঙ্গম সেভাবে আকর্ষণীয় হয় না। তবে শীতকালই হল এই উষ্ণতাকে পরতে পরতে উপভোগ করার সেরা সময়। যা নিয়ে কয়েকটি বাস্তব সত্য দেখে নেওয়া যাক।

পুরুষ, শীতকাল ও সঙ্গমের ধারণা

পুরুষ, শীতকাল ও সঙ্গমের ধারণা

'সাইকোলজি টুডে' তে প্রকাশিত এক গবেষণাতে জানা গিয়েছে, শীতকালেই পুরুষদের সঙ্গমের ইচ্ছা তীব্র হয়। যে উষ্ণতা থেকে পার পান না বহু মহিলাও। আর এই উষ্ণতা কেন তীব্র হয় তারও বিষয়ে বিসেষ কয়েকটি দিকে আলোকপাত করেছেন সেক্সোলজিস্ট চিকিৎসক কোস্টা।

শীতকালের পোষাকে লুকিয়ে থাকা যৌনতা

শীতকালের পোষাকে লুকিয়ে থাকা যৌনতা

শীতকালে স্বভাবতই ঠাণ্ডার হাত থেকে বাঁচতে বেশী পরিমাণ পোশাক পরে থাকেন সবাই। আর সেক্সোলজিস্টদের মতে, বেশি ঢাকা পোশাকই যৌন আবেদনের মূল অনুঘটক। যত বেশি ঢাকা পোশাক থাকে, ততটাই তার আবরণ সরিয়ে গভীরতায় পৌঁছতে চায় পুরুষের মন। আর সেজন্যই এই ধরণের পোশাক থেকেই শীতকালে যৌন আবেদন বেশী জাগে পুরুষের মনে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তুঙ্গে থাকে যৌনতা

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তুঙ্গে থাকে যৌনতা

ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে উত্তর গোলার্ধের বেশিরভাগ দেশেই তাপমাত্রার পারদ এক্কেবারে তলানিতে থাকে। আর উষ্ণতা কম থাকার ফলে , এই সময়ে সাধারণত যৌন আবেদনে বেশি সাড়া দিয়ে থাকেন পুরুষরা। যার ফলে সারা বছরের তুলনায় এই সময়েই সঙ্গম সবচেয়ে বেশি হয়।

গ্রীষ্মকাল ও স্পার্ম কাউন্ট সম্পর্কীয় তথ্য

গ্রীষ্মকাল ও স্পার্ম কাউন্ট সম্পর্কীয় তথ্য

গবেষণা বলছে, গ্রীষ্মকালে পুরুষদের স্পার্ম কাউন্ট সবচেয়ে কম থাকে সাধারণত। তাই গ্রীষ্মের চেয়ে শীতকালেই যৌন আবেদনে সাড়া দিতে বেশি পছন্দ করেন পুরুষেরা ।

অনুভূতি সবচেয়ে বেশি থাকে শীতকালে

অনুভূতি সবচেয়ে বেশি থাকে শীতকালে

শীতকালে চার দেওয়ালের ভিতরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয় সকলকে। আর সেজন্য বাইরের হাতছানি কম থাকে। আর এই রকম পরিস্থিতিতে কাছের মানুষটাকে সবচেয়ে বেশি সময় দিতে চান সবাইই। আর সেই থেকেই বাড়ে ঘনিষ্ঠতা ও সম্পর্কের গভীরতা। যা যৌন সঙ্গমের মাত্রায় পৌঁছে যায় অনেক সময়েই।

যৌন অবস্থান সম্পর্কে কয়েকটি তথ্য

যৌন অবস্থান সম্পর্কে কয়েকটি তথ্য

সেক্স পজিশন কেমন হবে, তার সঙ্গে জড়িত থাকে শারীরিক উষ্ণতার প্রসঙ্গ। ফলে শীতকালে যৌনসুখ ভোগ করতে হলে সঠিক সেক্স পজিশন খুবই জরুরী। আর শীতকালে এই উষ্ণতা থেকে সুখ ভোগর মাত্রা বেড়ে যায়। তাই বেশ কিছু সেক্স পজিশন সম্পর্কিত বই পড়ে তবেই যৌন সঙ্গমে মেতে ওঠা উচিত।

বিয়ের আদর্শ সময়

বিয়ের আদর্শ সময়

অনেকেই বলে থাকে, গ্রীষ্মকালে বিয়ে করা মানেই অনেক ঝক্কি! সেরকমই, শীতকালে বিয়ের ক্ষেত্রে সুবিধা অনেক। যেমন ক্লান্তি কাটিয়ে এই সময়ে সবচেয়ে বেশি যৌনসুখ ভোগ করা যায় বলে মত সেক্স বিশেষজ্ঞদের। তাই শীতকালকে নিজের মতো করে ব্যবহার করে যৌন সঙ্গমের খেলায় মেতে ওঠেন অনেকেই।

কন্ডোম ঘিরে কয়েকটি পরিসংখ্যান

কন্ডোম ঘিরে কয়েকটি পরিসংখ্যান

সমীক্ষা বলছে ক্রমাগত যুব সমাজে বাড়ছে কন্ডোমের চাহিদা। এমনকী কন্ডোমকে উপহার হিসাবে পেতেও অনেকেই পছন্দ করেন। বিশেষ করে নিজের সঙ্গীটি যদি এই উপহার দিয়ে থাকেন, তাহলে তার জবাব নেই! তাই সমস্ত দিক মিলিয়ে শীতকালই সঙ্গমের জন্য সেরা সময় বলে বিবেচিত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+