টুইটারে ব্যবসার প্রস্তাব আমুলের, কাজ শুরু রেলের
ভারতীয় রেলকে টুইটারে ব্যবসার প্রস্তাব। তার ইতিবাচক উত্তরও গেল টুইটারেই। সম্ভবত এই ঘটনা ভারতে প্রথম।
ভারতীয় রেলকে টুইটারে ব্যবসার প্রস্তাব। তার ইতিবাচক উত্তরও গেল টুইটারেই। সম্ভবত এই ঘটনা ভারতে প্রথম।

২৩ অক্টোবর রেলমন্ত্রকের টুইটারের মাধ্যমে ব্যবসার প্রস্তাবটি পাঠায়। রেফ্রিজারেটেড পার্সেল ভ্যানের মাধ্যমে আমুল বাটার ভারতের বিভিন্ন জায়গায় প্রস্তাব দিয়েছিল আমুল।
First refrigerator van with 17 MT #Amul Butter being flagged off from Palanpur to Delhi with our milk train. Thanks @RailMinIndia for the prompt action. pic.twitter.com/ERC5Fh0CNo
— Amul.coop (@Amul_Coop) November 11, 2017
১৭ মেট্রিক টনের আমুল বাটার নিয়ে প্রথম রেফ্রিজারেটেড ভ্যান পালানপুর থেকে দিল্লির দিকে রওনা হওয়ায় খুশি আমুল কর্তৃপক্ষ। টুইটারে রেলমন্ত্রককে ধন্যবাদও দিয়েছে তারা। এর উত্তর টুইটারে দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। গুজরাত থেকে দিল্লি, ভালবাসা সমেত পাঠান হল। একইসঙ্গে উত্তর দিয়েছে রেলমন্ত্রকও।
From Gujarat to Delhi, made and transported with love. https://t.co/UnlB3s6FSY
— Piyush Goyal (@PiyushGoyal) November 11, 2017
IR will be utterly butterly delighted to get the taste of India to every Indian. https://t.co/dwUGzcBhBi
— Ministry of Railways (@RailMinIndia) October 23, 2017
রেলমন্ত্রক টুইটারে যাত্রী স্বাচ্ছন্দ নিয়ে নানা অভিযোগের জবাব দিয়ে থাকে। কিন্তু এটাই মনে হয়, টুইটারে প্রথম ব্যবসায়িক প্রস্তাব।
ভারতীয় রেল বেশ কয়েকবছর আগেই রেফ্রিজারেটেড ভ্যান চালু করেছিল। যার মাধ্যমে ফল, সবজি, মাংস এবং চকোলেট দেশের অন্য জায়গায় পাঠানোই ছিল প্রধান উদ্দেশ্য। তবে এই মুহুর্তে দেশের নির্দিষ্ট কিছু রুটেই এই ব্যবস্থা চালু রয়েছে।












Click it and Unblock the Notifications