রাষ্ট্রপতি নির্বাচন : সরকার-বিরোধী মিলিয়ে সম্ভাব্য প্রার্থী কারা, দেখুন ফটোফিচারে

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের নাম উঠে এসেছে আলোচনায়। কে কে রয়েছেন সরকার-বিরোধী দু'পক্ষ মিলিয়ে তালিকায়, আসুন দেখে নেওয়া যাক।

বেজে গিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের দামামা। সামনের জুলাই মাসেই ভারতের নতুন রাষ্ট্রপতি পদে নতুন কাউকে বেছে নেওয়া হবে। স্বাধীনতার পর এই প্রথমবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্র সরকার গঠন করেছে। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই জোরদার হবে সন্দেহ নেই। এনডিএ ও ইউপিএ দুটি পক্ষই নিজেদের পছন্দের প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেনি। একে অপরকে দেখে নিতে চাইছে দু'পক্ষই। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের নাম উঠে এসেছে আলোচনায়। কে কে রয়েছেন সরকার-বিরোধী দু'পক্ষ মিলিয়ে তালিকায়, আসুন দেখে নেওয়া যাক। [ভারতের পরবর্তী রাষ্ট্রপতি : বিজেপির প্রার্থী তালিকায় কারা রয়েছেন]

দৌপদী মুর্মু

দৌপদী মুর্মু

দ্রোপদী মুর্মু এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাজ্যপাল। ২ দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতিতে রয়েছেন। রাষ্ট্রপতি হলে ওড়িশার মানুষ দ্রোপদী মুর্মুই হবেন এই পদে উপজাতি সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি। তিনি বিরাঞ্চি নারায়ণ টুডুর কন্যা।

সুমিত্রা মহাজন

সুমিত্রা মহাজন

তিনি নিজে এই বিষয়ে কোনও আলোকপাত না করলেও লোকসভার অধ্যক্ষ তথা মধ্যপ্রদেশের সাংসদ সুমিত্রা মহাজন এই পদে প্রার্থী হতে পারেন বলে খবর ছড়িয়েছে। তবে এখনও এই খবর কেউ সত্য বা মিথ্যা বলে বক্তব্য পেশ করেননি।

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ

বিদেশমন্ত্রী হিসাবে গত তিনবছরে বেশ জনপ্রিয় হয়েছেন সুষমা স্বরাজ। নানাভাবে বিদেশে বসবাসকারী ভারতীয়দের এমনকী বিদেশিদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এর আগেও এনডিএ সরকারের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। তাছাড়া সুষমার বিরোধীদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে।

থাহর চন্দ গেহলট

থাহর চন্দ গেহলট

নরেন্দ্র মোদী সরকারে স্যোশাল জাস্টিস মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি। লোকসভায় তিনি ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাজাপুর থেকে প্রতিনিধিত্ব করেছেন।

কারিয়া মুন্ডা

কারিয়া মুন্ডা

ঝাড়খণ্ডের এই আদিবাসী নেতা একসময়ে লোকসভার ডেপুটি স্পিকারের পদ সামলেছেন। তার নামও এই পদের দৌড়ে ভাসছে। ঝাড়খণ্ডে এখনও মাটির বাড়িতে থেকে রাষ্ট্রপতি ভবনে প্রবেশের লড়াইয়ে রয়েছেন তিনি।

রজনীকান্ত

রজনীকান্ত

তামিল সিনেমার সুপারস্টার রজনীর নাম বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। সংবাদমাধ্যমের একাংশ তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে আলোচনায় মেতেছে। এমনকী রাষ্ট্রপতি পদের দৌড়েও রজনী শামিল বলে মত অনেকের। তাছাড়া জয়ললিতার প্রয়াণের পর তামিলনাড়ুতে বিজেপি জমি শক্ত করার প্রয়াস করছে। সেক্ষেত্রে রজনী প্রার্থী হলে বিজেপি সুবিধা।

মীরা কুমার

মীরা কুমার

এর আগে ইউপিএ সরকারে আমলে লোকসভার স্পিকারের পদ সামলানো মীরা কুমারের নামও আলোচনায় রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি মীরার নাম প্রস্তাব করেছে।

ই শ্রীধরন

ই শ্রীধরন

'মেট্রো ম্যান' ই শ্রীধরনকেও অনেকে এই লড়াইয়ে শামিল করেছেন। রাজনৈতিক মহলে খবর, এনডিএ-র প্রার্থী হতে পারেন তিনি। এমন হলে নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত সকলকে চমকে দেবে নিঃসন্দেহে।

গোপালকৃষ্ণ গান্ধী

গোপালকৃষ্ণ গান্ধী

মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধী আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্রী তিনি। বলা হচ্ছে, বিরোধীরা একবাক্যে তাঁকে প্রার্থী নিশ্চিত করে ফেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+