(ছবি) উপেন-করিশ্মা এবার তবে 'নাচ বলিয়ে' প্রতিযোগী?
'নাচ বলিয়ে' স্টার প্লাসের একটি জনপ্রিয় সেলিব্রেটি ডান্স শো। ৬ অধ্যায়ের পর ফের হাজির হতে চলেছে এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের প্রতিযোগী তারকা জুটি নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে কানাঘুষো।
অনুষ্ঠান কর্তৃপক্ষ বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও চূড়ান্ত প্রতিযোগী তালিকা প্রকাশ করা হয়নি। তবে অনেকের নামই শোনা যাচ্ছে প্রতিযোগী হিসাবে। যাঁর মধ্যে অন্যতম হলেন বিগ বস ৮ খ্যাত জুটি উপেন পটেল ও করিশ্মা তান্না। এছাড়াও মেরি আশিকি তুমসে হ্যায়-খ্যাত আরভি ওরফে শক্তি আড়োরা ও নেহে সাক্সেনা। টেলিভশনের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সখুজা এবং রোহিত নাগ, এণনকী রশমি দেশাই ও নন্দিশ সন্ধু।
শোনা যাচ্ছে জয় সোনি এবং পূজা শাহ আর উপেন-করিশ্মা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিজেদের সম্মতি দিয়ে দিয়েছেন। কিন্তু বাকিদেরটা এখনও নিশ্চিত নয়।
এদিকে সানা সইদ এবং দীপ্তেশ, হিমাংশু মলহোত্রা এবং অম্রুতা খানবিলকর, সংগ্রাম সিং এবং পায়েল রসতোগী, অর্পিত রাঙ্কা এবং নিধি, ম্রুনাল ঠাকুর এবং শরদ চন্দ্রকেও অনুষ্ঠানে প্রতিযোগী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

শক্তি-নেহা
শক্তি আড়োরা ও নেহা সক্সেনাকে এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর তারা রাজিও হয়েছেন। উল্লেখ্য মেরি আশিকি তুমসে হ্যায় ধারাবাহিকে রণবীরের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শক্তি।

ঐশ্বর্য-রোহিত
জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সখুজা ও তাঁর স্বামী রোহিত নাগের কাছও নাচ বলিয়ে ৭-এর প্রস্তাব গিয়েছে।

হিমাংশু-অম্রুতা
হিমাংশু মলহোত্রা এবং অম্রুতা খানভিলকরকেও নাচ বলিয়ে ৭-এ অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

রেশমি-নন্দীশ
শেষবারের মতো কালার্স চ্যানেলে খতরোঁ কে খিলাড়ি অনুষ্ঠানে রেশমি দেশাই ও তাঁর স্বামী নন্দীশ সন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। রেশমি ভাল নাচেন তা অনেকেই জানেন। তবে নাচ বলিয়ে ৭-এর প্রস্তাব তাঁরা গ্রহণ করবেন কি না তা সময়ই বলবে।

করিশ্মা-উপেন
বিগ বসেই তৈরি হয়েছিল সম্পর্ক। এখনও জোরদার সে সম্পর্ক। উপেন-করিশ্মার সেই জনপ্রিয় প্রেম কাহিনীকেই নাচের মঞ্চে আনতে চাইছে নাচ বলিয়ে। সূত্রের খবর প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন 'উপ-মা'।

সংগ্রাম-পায়েল
ক্রীড়াবিদ সংগ্রাম সিং এবং তাঁর মডেল-অভিনেত্রী বান্ধবী পায়েল রস্তোগীকেও নাট বলিয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।

জয় সোনি এবং পূজা শাহ
জয় সোনি ও পূজা শাহ নাচ বলিয়ে ৭ প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন তা অনেকাংশেই পাক।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications