নতুন বছরে লম্বা ছুটির শেষ নেই, জেনে নিয়ে প্ল্যান করে ফেলুন এখুনি
এবছর একগাদা ছুটি আপনার ও পরিবারের জন্য অপেক্ষা করে রয়েছে।
নতুন বছর পড়ে গিয়েছে। প্রতিবছরই একাধিক ছুটি উইকেন্ডের সঙ্গে মিলিয়ে পড়ে। এবারও সেরকম হয়েছে। আগে থেকে প্ল্যান করে নিতে পারলে এবছর একগাদা ছুটি আপনার ও পরিবারের জন্য অপেক্ষা করে রয়েছে। শুধু আগে থেকে জমিয়ে প্ল্যান করতে হবে। তবে তার আগে জানতে হবে কবে কবে ছুটি পেতে পারেন। একনজরে দেখে নিন তালিকা।

জানুয়ারি
জানুয়ারিতে ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত চাইলেই নয়দিন ছুটি নিতে পারবেন। মাঝে ২৪ ও ২৫ তারিখ অফিসে বলে ছুটি নিতে হবে। বাকী ২৩ ও ২৬ জানুয়ারি সরকারি ছুটি। ২০, ২১, ২৭, ২৮ শনি ও রবিবার।

ফেব্রুয়ারি
১০ ও ১১ তারিখ শনি ও রবিবার। ১২ তারিখ ছুটি নিলে তার পরের দিন ১৩ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির ছুটি।

মার্চ
মার্চ মাসে দুই ভাগে ছুটি রয়েছে। ২ তারিখ দোলের ছুটি। তার পরের দুদিন উইকএন্ড। এরপরে মাসের শেষে ২৯ তারিখ মহাবীর জয়ন্তী ও ৩০ তারিখ গুড ফ্রাইডে। ৩১ মার্চ ও ১ এপ্রিল উইকেন্ড।

এপ্রিল
এপ্রিলের শেষে ২৮ ও ২৯ শনি ও রবিবার। তারপরে ৩০ তারিখ বুদ্ধ পূর্ণিমা ও পরের দিন ১ মে শ্রমিক দিবস।

জুন
জুন মাসে ১৫ তারিখ ঈদ। ১৬-১৭ উইকেন্ড। ফলে চাইলে আশপাশের রাজ্যে ২দিনের ট্যুর হয়ে যেতেই পারে।

অগাস্ট
অগাস্ট মাসে দুই ধাপে অনেকদিন ছুটি নেওয়া যেতে পারে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, তারপরে ২দিন ছুটি নিতে পারলেই ১৮ ও ১৯ তারিখ উইকেন্ড। এরপরে ২২ তারিখ ঈদ। ২৩-২৪ ছুটি নিতে পারলে ২৫-২৬ উইকেন্ড।

সেপ্টেম্বর
সেপ্টেম্বর মাসে ১ ও ২ তারিখ শনি ও রবিবার। ৩ তারিখ জন্মাষ্টমী। এরপরে ১৩ তারিখ গণেশ চতুর্থী ১৫, ১৬ উইকেন্ড। মাঝে ১৪ তারিখ ছুটি নিতে আবার বড় উইকেন্ড। সেপ্টেম্বরের শেষে ২৯-৩০ তারিখ উইকেন্ড। তারপরে ২ তারিখ গান্ধী জয়ন্তী মঙ্গলবার। মাঝে সোমবার ছুটি নিতে পারলে ফের চারদিনের ছুটি।

অক্টোবর
অক্টোবরে দুর্গাপুজোর সময় সরকারি ও বেসরকারি অফিসগুলি বন্ধ থাকে। ১৮-২১ ছুটি তো রয়েইছে। তার সঙ্গে আরও অনেক ছুটি রয়েছে।

নভেম্বর
নভেম্বরে ৭ তারিখ দিওয়ালি, ৯ তারিখ ভাইফোঁটা ও ১০-১১ শনি ও রবিবার। মাঝে ৮ তারিখ ছুটি নিলে ফের পাঁচ দিনের ছুটি হয়ে যাবে।

ডিসেম্বর
ডিসেম্বরে ক্রিসমাসের সময় ফের চারদিনের ছুটির হাতছানি। ২৫ তারিখ পড়েছে মঙ্গলবার। আগের দিন ছুটি নিলে তার আগের দুদিন উইকেন্ড। জমিয়ে ছুটি কাটিয়ে আসতে পারেন পরিবার নিয়ে। সবমিলিয়ে নতুন বছরে প্ল্যান করলেই একগুচ্ছ ছুটি অপেক্ষা করে রয়েছে।












Click it and Unblock the Notifications