দেশের ৪৫তম প্রধান বিচারপতি হলেন দীপক মিশ্র, চিনে নিন এই মানুষটিকে
সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতির পদে আসীন হতে চলেছেন বিচারপতি দীপক মিশ্র।
জেএস খেহরের পর সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতির পদে আসীন হতে চলেছেন বিচারপতি দীপক মিশ্র। ৬৩ বছর বয়সী দীপক মিশ্র দেশের ৪৫তম প্রধান বিচারপতি হচ্ছেন। আগামী ২৭ অগাস্ট জেএস খেহরের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে শপথ নেবেন দীপক মিশ্র। মোট ১৪ মাসের কার্যকাল শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে তিনি অবসর নেবেন। তাঁর সম্পর্কে অজানা তথ্য জেনে নিন একনজরে।

দীপক মিশ্রর বেড়ে ওঠা
দেশের অন্যতম খ্যাতনামা বিচারপতি রঙ্গনাথ মিশ্রর ভাইপো হলেন দীপক মিশ্র। ওড়িশায় ১৯৫৩ সালের ৩ অক্টোবর জন্ম তাঁর। রঙ্গনাথ মিশ্র ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯১ সালের নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন তিনি। এবার পালা দীপক মিশ্রর। ওড়িশা থেকে এই দুজন ছাড়া জিবি পট্টনায়ক এর আগে মুখ্য বিচারপতির দায়িত্ব সামলেছেন।

দীপকের কেরিয়ায়
১৯৭৭ সালের ১৪ ফেব্রুয়ারি ওড়িশা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন দীপক মিশ্র। পরে ১৯৯৬ সালে ওড়িশা হাইকোর্টে বিচারপতি হন। তারপরে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হন। ২০০৯ সালে পাটনা হাইকোর্টের ও ২০১০ সালে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন দীপক মিশ্র।

সুপ্রিম কোর্টে কেরিয়ার
২০১১ সালের শেষ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন দীপক মিশ্র। প্রায় সাতবছর দায়িত্ব সামলানোর পর সবচেয়ে অভিজ্ঞ বিচারপতি হিসাবে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ সামলাবেন তিনি। মোট চোদ্দ মাস দীপক মিশ্র মুখ্য বিচারপতি থাকবেন।

কেরিয়ারের মাইলস্টোন
নির্ভয়া মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তদের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয় দীপক মিশ্র বেঞ্চ। এছাড়া ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসি মকুবের আবেদনও দীপক মিশ্রর বেঞ্চ খারিজ করে দেয়। এর পাশাপাশি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ সিনেমা হলে জাতীয় সঙ্গীতের ব্যবহার বাধ্যতামূলক করেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications