২ হাজার বছর আগেও ছিল কম্পিউটার, প্রতিভার সৃষ্টিতে বিস্মিত বিজ্ঞানীরা

দুই-হাজার বছর আগেও ছিল কম্পিউটার। বিজ্ঞানীরা দুই হাজার বছরের পুরনো একটি যন্ত্র আবিষ্কার করেছেন। অ্যান্টিকিথেরা মেকানিজম নামে পরিচিত ওই ডিভাইসটি দেখে বিজ্ঞানীরা বিস্মিত। এটিকেই প্রথম কম্পিউটার বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সাধারণভাবে এটি জ্যোতির্বিজ্ঞানের একটি ক্যালেন্ডার। যা ১৯০১ সালে একটি গ্রিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গিয়েছিল।

computer

  • হাতে চালিত যন্ত্র

এই যন্ত্রটি ছিল হাতে চালিত। যা সূর্য, চাঁদ এবং গ্রহের গতিবিধি ট্র্যাক করতে ব্যবহার করা হত। এটি ক্যালেন্ডার হিসেবেও কাজ করত। চাঁদের পর্যায়গুলির পাশাপাশি গ্রহণের সময়ও চিহ্নিত করতে পারত। আপাত দৃষ্টিতে এর উদ্দেশ্য সহজ হলেও, পরবর্তী হাজার বছরে তৈরি করা অন্য যে কোনও যন্ত্রের তুলনায় এটি অনেক উন্নত ছিল।

  • বিস্মিত বিজ্ঞানীরা

অ্যান্টিকিথেরা মেকলানিজমটি বর্তমানে ৮২ টি আলাদা খণ্ডে রয়েছে। আর এর মূল কাঠামোর মাত্র এক তৃতীয়াংশ অবশিষ্ট রযেছে। এর ৩০ টি ক্ষয়প্রাপ্ত ব্রোঞ্জ গিয়ার চাকা রয়েছে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষকরা যন্ত্রটি কীভাবে কাজ করে, তা উদঘাটন করতে থ্রিডি কম্পিউটার মডেলিং ব্যবহার করেছেন। তাঁরা এই যন্ত্রটিকে 'প্রতিভার সৃষ্টি' হিসেবেও বর্ণনা করেছেন।

ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের এক পদার্থ বিজ্ঞানী অ্যাডাম ওয়াজসিক বলেছেন, তাঁরা বিশ্বাস করেন, তাঁদের পুনর্গঠন সেই সব প্রমাণের সঙ্গে খাপ যায় যা বিজ্ঞানীরা বর্তমানে অবশিষ্ট থেকে সংগ্রহ করেছেন।

  • গ্রিক বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি

গবেষকরা বলেছেন যন্ত্রটি সূর্য, চাঁদ ও গ্রহগুলির গতিবিধিকে কেন্দ্রীভূত বলয়ে ট্র্যাক করে। এই মহাকাশীয় বস্তুগুলি পৃথিবীর চারপাশে ঘোরে বলে ছিল গ্রিক বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+