Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আম্বানি পরিবারের হবু ছোট বউমা রাধিকা মার্চেন্ট, আসলে তিনি কে, কী পরিচয়, জানুন সম্পত্তির পরিমাণ

এখন চারিদিকে একটাই খবর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের। তাঁদের বিয়েতে গেস্ট লিস্টে কারা থাকবেন, মেনুতেই বা কী থাকবে, কেমন পোশাকে সাজবেন তাঁরা, যা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সকলে। কিছুদিন আগেই অনন্ত ও রাধিকার প্রি-ওয়েন্ডিংয়ের অনুষ্ঠান হয়ে গেল। যেখানে বসেছিল তারকা-ক্রিকেটারদের চাঁদের হাট। উপস্থিত ছিলেন জুকারবার্গ থেকে ধোনি সকলেই। অনন্ত হলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে। রিলায়েন্স সাম্রাজের যুবরানি হতে চলেছেন রাধিকা মার্চেন্ট। কিন্তু কে এই রাধিকা, আপনি কি জানেন তাঁর পরিচয়?

রাধিকা মার্চেন্টের বাবা হলেন বীরেন মার্চেন্ট। তিনি হলেন একজন সম্মানীয় শিল্পপতি। বর্তমানে তিনি ৭৫৫ কোটি টাকার মালিক। রাধিকার মা হলেন শৈল বণিক। রাধিকা শুধু যে আম্বানি পরিবারের হবু বউমা হিসাবে পরিচিত তা কিন্তু নয়। শুধু মাত্র তাঁর কাছে রয়েছে ১০ কোটি টাকারও বেশি। যা নিয়ে তিনি গর্ব বোধ করেন।

radhika merchant


অনন্ত ও রাধিকার বিয়ের দিন কেন ১২ জুলাই বেছে নেওয়া হল, কী বলছে জ্যোতিষশাস্ত্র

রাধিকা ছোট থেকে বড় হয়েছেন মুম্বইতে। মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনোন স্কুল এবং একোলে মনডায়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করেছেন। তিনি মুম্বইয়ের বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকেই স্নাতকে ডিপ্লোমা অর্জন করেন। রাধিকার বাবা এনকোর হেল্থকেয়ারের সিইও। সেখানেই এক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলান রাধিকা। তিনি নিজেকে পারিবারিক ব্যবসায়ে নিয়োজিত করেছেন।

রাধিকা বিলাসবহুলভাবে তাঁর জীবনযাত্রা পালন করে থাকেন। রাধিকা শুধুমাত্র যে ব্যবসার কাজ সামলান তা নয় তিনি কিন্তু একজন সুদক্ষ নৃত্যশিল্পীও। সেই সঙ্গে তিনি কিন্তু খুব ভালো সাঁতারও কাটেন। এই কারণেও তিনি কিন্তু খুব পরিচিত।

২৮ বছর বয়সী রাধিকা শ্রী নিভা আর্টসের গুরু ভাবনা ঠাকুরের কাছ থেকে ভারতনাট্যম নাচ শিখেছেন। যাতে তিনি যথেষ্ট পারদর্শী। ছোটবেলা থেকেই রাধিকা ও অনন্তের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কলেজে পড়ার সময়ে তাঁদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়। ১২ জুলাই রীতি নিতি মেনে বিয়ের আসরে বসতে চলেছেন অনন্ত ও রাধিকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+