এই দুই মামলায় নেতৃত্ব দিয়ে ভারতের আইনি ইতিহাসে অমর হয়ে গেলেন জেএস খেহর
তিন তালাক প্রথা অসাংবিধানিক। গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই দুই মামলায় যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জেএস খেহর।
তিন তালাক প্রথা অসাংবিধানিক। গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই দুই ঐতিহাসিক রায় মাত্র একদিনের ব্যবধানে ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। দুটি রায়ই আমজনতার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। ফলে এই দুই মামলার রায়দান ঐতিহাসিক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণও বটে।

আর এই দুই মামলায় যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জেএস খেহর। আর মাত্র কয়েকদিন পরে তিনি অবসর নেবেন। তার আগে দুটি রায়দানে নেতৃত্বে দিয়ে তিনি আইনজ্ঞ হিসাবে অসাধারণ কাজ করেছেন।
জেএস খেহর দেশের ৪৪তম মুখ্য বিচারপতি হিসাবে শপথ নেন। শিখ সম্প্রদায় থেকে কেউ এই প্রথম দেশের প্রধান বিচারপতি হলেন। তিনি প্রধান বিচারপতি হিসাবে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন- এর নেতৃত্বে রয়েছেন।
এর আগে তিল তালাক বিলুপ্ত হোক, এই ভাবনার বিপক্ষে তিনি রায় দেন। তবে গোপনীয়তার অধিকার রক্ষা মামলায় নয় বিচারপতির প্রত্যেকেই সর্বসম্মতভাবে এটিকে মৌলিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছেন। পরপর এই দুটি মামলায় নেতৃত্ব দিয়ে বিচারপতি জেএস খেহর ভারতীয় আইনের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিলেন।
এর আগে খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যপালের সিদ্ধান্তকে দূরে সরিয়ে অরুণাচলপ্রদেশে কংগ্রেসের সরকারকে ফিরিয়ে এনেছে। এছাড়া তাঁর নেতৃত্বেই সাহারার মালিক সুব্রত রায়ের মামলা চলছে। তিনি ২৮ অগাস্ট ২০১৭-য় অবসর নিলে বেঞ্চে অন্য কোনও বিচারপতি নিযুক্ত হবেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications