Weather Update: একধাক্কায় ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা! বৃষ্টির হাত ধরে আসছে কনকনে ঠান্ডা

Weather Update: ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও এখনও জাঁকিয়ে শীতের দেখা মিলল না। কনকনে ঠান্ডার (Winter) পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণিঝড় ফেনজল। যার জেরে অনেকটাই বেড়ে গিয়েছিল তাপমাত্রা (Temperature)। বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে এবার জাঁকিয়ে শীত পড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে ভালোই শীত অনুভূত হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতার তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে ইতিমধ্যে ১৫ ডিগ্রির অনেক নিচে নেমে গিয়েছে পুরুলিয়ায় তাপমাত্রা। এখনই সেখানে সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। যা দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সবচেয়ে কম।

WINTER

তবে আসন্ন সপ্তাহে কনকনে ঠান্ডা পড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে (Temperature Fall) যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভোরের দিকে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। ১১ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এদিকে উত্তরবঙ্গে (North Bengal weather) ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বাড়ছে শীতের প্রকোপ। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৫.৬ ডিগ্রিতে। কালিম্পংয়ে তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিনের আগেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+