West Bengal Weather Update: একধাক্কায় ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা! বর্ষশেষে আবহাওয়ার ভোলবদল, জেনে নিন পূর্বাভাস

West Bengal Weather Update: বছর শেষ হতে বাকি আর মাত্র ২ দিন। তবে প্রতিবারের মতো হাড় কাঁপানো শীত (Winter) উধাও এবছরে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) অবশ্য জানিয়েছে, বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে কনকনে ঠান্ডা ফিরে আসতে পারে।

উত্তুরে হাওয়ার (Northern Wind) পথে সরে গিয়েছে সব বাধা। অবশেষে উত্তুরে হাওয়া ঢুকে রাজ্যের জেলায় জেলায় পারা পতনের (Temperature Fall) পূর্বাভাস দিল হাওয়া অফিস। বছরের একেবারে শেষ দিনে ফুল ফর্মে ফিরছে শীত।

weather

এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়বে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। আগামী বুধবার থেকেই ভোলবদল হয়ে যাবে আবহাওয়ার।

রবিবার সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। তবে বর্ষশেষে পর্যটন পিপাসুদের জন্য সুখবর। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২ দিন তাপমাত্রা বাড়লেও তারপর এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে তাপমাত্রা। পূর্বাভাস বলছে, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা একই থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় তিন ডিগ্রি কমে দাঁড়াতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এরপর মঙ্গল ও বুধে সর্বনিম্ন তাপমাত্রা কমে যথাক্রমে ১৩ ও ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে পূর্বাভাস।

বছরের প্রথম সপ্তাহে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার থেকে তা ১৪ ডিগ্রিরও নিচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রিতে পোঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বর্ষশেষ ও বর্ষবরণের দিন ভোরের দিকে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা (Fog Alert) দেখা দিতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+