টি২০ বিশ্বকাপের আসরে বড় অঘটন, ১৯ বছর পর ফের অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে
এবারের টি২০ বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটাল জিম্বাবোয়ে। আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে তারা হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে।
এটি টি২০ বিশ্বকাপের আসরে অজিদের বিরুদ্ধে জিম্বাবোয়ের দ্বিতীয় জয়। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপেও অজিদের হারিয়েছিল ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে।

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছল অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান তোলে। ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাদিওয়ানাশে মারুমণি ও রায়ান বার্ল- দুজনেই ৩৫ রান করেন। অধিনায়ক সিকান্দর রাজা অপরাজিত থাকেন ১৩ বলে ২৫ রানে। মার্কাস স্টইনিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ট্রাভিস হেডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায়। ছয়ে নামা ম্যাট রেনশ ৪৪ বলে সর্বাধিক ৬৫ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩২ বলে ৩১। ২৯ রানে চার উইকেট হারানোর পর অজিদের জয়ের আশা টিকে ছিল ম্যাক্সওয়েল ও রেনশ জুটির উপর। কিন্তু ম্যাক্সওয়েল বোল্ড হতেই কাজটা কঠিন হয়ে যায় অজিদের।
জশ ইনগ্লিস ৮, হেড ১৭, গ্রিন, টিম ডেভিড ও ম্যাথু কুহনেম্যান- ৩ জনেই ০, মার্কাস স্টইনিস ও বেন ডোয়ারশুইস- দুজনেই ৬, অ্যাডাম জাম্পা ২ রানে আউট হন। নাথান এলিস ৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবোয়ের ফিল্ডিং ছিল অনবদ্য, দর্শনীয় কিছু ক্যাচ ধরেন জিম্বাবোয়ের ফিল্ডাররা। ব্লেসিং মুজারাবানি চারটি ও ব্র্যাড ইভান্স নেন তিন উইকেট। ১টি করে উইকেট দখল করেন ওয়েলিংটন মাসাকাদজা ও রায়ান বার্ল।
জিম্বাবোয়ে জেতায় গ্রুপ বি-র পরিস্থিতি বেশ জমে গেল। কারা শেষ অবধি সুপার এইটে যাবে বলা যাচ্ছে না। ২টি করে ম্যাচ খেলা শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের পয়েন্ট ৪ করে। ২ ম্যাচে ২ পয়েন্ট অজিদের।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications