Yuzvendra Chahal: ধনশ্রীর সঙ্গে সম্পর্কে ইতি! চাহালের সঙ্গে কে এই রহস্যময়ী নারী?

যজুবেন্দ্র চাহালের দাবার প্রতি প্রেম সকলেরই জানান। ক্রিকেটার হলেও চাহালের খেলায় হাতেখড়ি দাবাতেই। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার আগে জাতীয় এবং এমনকি আন্তর্জাতিক স্তরেরও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বেঙ্গালুরুর এনসিএতে ট্রেনিংয়ের ফাঁকেই কিছুদিনের জন্য দুবাইয়ে চলে গিয়েছিলেন যুজি। 'প্রথম প্রেম'-এর টানে সেখানে গিয়েই কাহানি মে টুইস্ট।

সেখানে এক সুন্দরী মহিলার সঙ্গে চাহালের তোলা সেলফি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কে ওই মহিলা? তাহলে ধনশ্রীর সঙ্গে সম্পর্কে ইতি টেনে দিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। সম্পর্কের নতুন ইনিংসের সূচনা করছেন চাহাল? এই প্রশ্নই উঠতে শুরু করে।

চাহাল

আফ্রিকার মহিলা চেস চ্যাম্পিয়ন জেস ফেব্রুয়ারি চাহালের বড় ফ্যান। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের সঙ্গে জেসের তোলা ছবিটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি জেসের সঙ্গে তোলা চাহালের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে এক বিদেশি মেয়ের কাঁধে থুত্নী রেখে সেলফি তুলতে ব্যস্ত চাহাল।

সেই ছবি দেখার পর আচমকেই প্রশ্ন উঠেছে যে এই রহস্যময়ী নারী আসলে কে?
জেসে চাহালের সঙ্গে সেলফিটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অবশেষে দেখা হল! নেটিজেনদের মধ্যেও শুরু হয় চর্চা। চাহালের স্ত্রী ধনশ্রী নিজেও একজন ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ধরনের ভিডিও, রিল পোস্ট করেন।

সপ্তাহ দুয়েক ধরে ক্রীড়া বিশ্বে আলোচনার কেন্দ্র ছিল গ্লোবাল চেস লিগ। দাবা'র এই টুর্নামেন্ট নজর কেড়েছে অন্যরকম ফরম্যাটের জন্য। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবং বিশ্বনাথন আনন্দের মতো দাবার জগতের মহারথীরা এই প্রতিযোগিতার অংশ ছিলেন।


'জেসে ফেব্রুয়ারি' নামক এই দক্ষিণ আফ্রিকান মহিলা হলেন নিজের দেশের মহিলা দাবা চ্যাম্পিয়ন। সম্প্রতি দুবাইয়ে গ্লোবাল চেজ লিগে উপস্থিত ছিলেন চাহাল এবং সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ ঘটে এই মহিলার। জেস একজন ক্রিকেট ভক্ত বটে। কিন্তু তাঁদের ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা।

চাহাল

ছোটবেলা থেকেই দাবার ভক্ত চাহাল। ১৯৯৮ সালে জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেন চাহাল, এরপর ভারতের হয়ে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেন। কিন্তু স্পনসরের অভাবে পেশাদার দাবাড়ু হওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন। চেক মেটের বদলে হাতে তুলে নেন বল। কবজির মোচড়ে স্পিনের জালে সাজ ঘরের ফেরান বিপক্ষ ব্যাটসম্যানদের। ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেললেও দাবার প্রতি প্রেম কখনই কমেনি চাহালের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+