ভারতের বোলাররা ছন্দে ফিরতেই পরাস্ত দক্ষিণ আফ্রিকা, বিশাখাপত্তনমে পন্থরা জিতলেন ৪৮ রানে

তিন ফরম্যাট মিলিয়ে সাতটি ম্যাচে হারার পর অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের মুখ দেখল ভারত। আজ বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে তেম্বা বাভুমার দলকে ঋষভ পন্থরা হারালেন ৪৮ রানে। জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩১ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। যুজবেন্দ্র চাহাল তিন উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেলেন।

ছন্দে ফিরলেন বোলাররা

ছন্দে ফিরলেন বোলাররা

ভারতীয় বোলাররা দিল্লি ও কটকে সাফল্য না পেলেও এদিন ফিরলেন চেনা ছন্দে। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আরও চারটি উইকেট তুলে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকা মাঝের ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। এরপর ১৯.১ ওভারে ১৩১ রানেই প্রোটিয়ারা অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ২৯ রান করেন হেনরিক ক্লাসেন, তিনি খেলেন ২৪ বল। রিজা হেন্ডরিক্স ২০ বলে ২৩, ডোয়েইন প্রিটোরিয়াস ১৬ বলে ২০ রান করেন। ওয়েন পার্নেল অপরাজিত থাকেন ১৮ বলে ২২ রানে। কেশব মহারাজ করেন ৮ বলে ১১। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি।

বোলারদের প্রশংসা পন্থের

বোলারদের প্রশংসা পন্থের

ভারতীয় পেসাররা যেমন আজ চেনা ছন্দে ছিলেন, তেমনই যুজবেন্দ্র চাহালের স্পিন সামলাতে হিমশিম খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। সেই সঙ্গে ভারতীয়দের গ্রাউন্ড ফিল্ডিং ছিল ভালো, বেশ কয়েকটি ভালো ক্যাচও ধরেন ভারতীয় ফিল্ডাররা। এদিনের ম্যাচে কখনও মনে হয়নি দক্ষিণ আফ্রিকা জিততে পারে। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে চাপ বাড়াতে থাকে ভারত। আর তাতেই নিশ্চিত হয় জয়। জয়ের পর ঋষভ পন্থ বলেন, আমি আগেও বলেছিলাম পরিকল্পনার যথাযথ প্রয়োগ করতে হবে। ঠিক সেটাই করেছেন ব্যাটার ও বোলাররা। আমার মনে হয় আমাদের আরও ১৫ রান থাকলে ভালো হতো। কিন্তু তারপরও বোলাররা দারুণ পারফর্ম করেছেন। বিশেষ করে স্পিনাররা। আগামী ম্যাচে আরও উন্নত পারফরম্যান্স উপহার দেওয়ার কথা বলেন পন্থ।

চাহাল চেনা ছন্দে

চাহাল চেনা ছন্দে

ম্যাচের সেরা চাহাল বলেন, পরশ মামব্রে ও অন্যান্য কোচেদের পরামর্শ নিয়ে গতি বাড়িয়ে লেগব্রেকের উপর জোর দিয়েছি। সিম পজিশনেও বদল এনেছিলাম আজ। আগের ম্যাচগুলিতে সেভাবে বল ঘোরাতে পারিনি বলে ব্যাটাররা বড় শট খেলেছিলেন। আজ বল ঘোরানোর পাশাপাশি লাইনও বদলেছি। মাঢের ওভারে মিডল অর্ডারের উইকেট পেলে স্বাভাবিকভাবেই চাপ তৈরি করা যায়। ব্যাটাররা আজকাল স্যুইপ, রিভার্স স্যুইপ খেলেন। সে ব্যাপারটা মাথায় ছিল। আগের ম্যাচে স্পিনারদের জন্য উইকেট থেকে সহায়তা আদায় করতে না পারার আক্ষেপ দারুণভাবে মিটিয়ে রাজকোটেও ধারাবাহিকতা বজায় রাখতে চান চাহাল।

হর্ষল সফলতম

হর্ষল সফলতম

ভারতের সফলতম বোলার হর্ষল প্যাটেল। তিনি ৩.১ ওভারে ২৫ রানের বিনিময়ে নেন চার উইকেট। তবে ম্যাচের নায়ক চাহালের চার ওভারে ১১টি ডট বল, ২০ রানের বিনিময়ে তিনি পেলেন ৩ উইকেট। দুটি ক্যাচও ধরেন চাহাল। ভুবনেশ্বর কুমার চার ওভারে ২১ রান দিয়ে এবং অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন একটি করে উইকেট। এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলে। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৭৯। ঋতুরাজ গায়কোয়াড় করেন ৫৭ (৩৫), ঈশান কিষাণ ৫৪ (৩৫)। ঋতুরাজ টি ২০ আন্তর্জাতিকে প্রথম এবং কিষাণ চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতরান পেলেন। হার্দিক পাণ্ডিয়া অপরাজিত থাকেন ২১ বলে ৩১ রানে। শুক্রবার চতুর্থ টি ২০ আন্তর্জাতিক রাজকোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+