চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ : সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন একনজরে
৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে প্রথম সারির আটটি দল মুখোমুখি হবে। ২০১৩ সালে শেষবার ভারত এই টুর্নামেন্টে জয় পেয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্ত খুঁটিনাটি খবর
১ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭। ৫০ ওভারের এই টুর্নামেন্টে প্রথম সারির আটটি দল মুখোমুখি হবে। ২০১৩ সালে শেষবার ভারত এই টুর্নামেন্টে জয় পেয়েছিল। তারপর ফের চারবছর পরে এই টুর্নামেন্টের আসর বসেছে ইংল্যান্ডে। সেইবছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার বিরাট কোহলির নেতৃত্বে ট্রফির অন্যতম দাবিদার হিসাবে খেলতে নামছে ভারত।

একনজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্ত খুঁটিনাটি খবর
- ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে ইংল্যান্ডে। এই নিয়ে অষ্টম সংষ্করণ এই টুর্নামেন্টের। ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা হবে।
- ক্রিকেট প্রযুক্তির দিক থেকে এই টুর্নামেন্ট ঐতিহাসিক। এই প্রথম ব্যাটসম্যান ব্যাট সেন্সর লাগিয়ে খেলবেন এবং ড্রোন লাগিয়ে আগাম পিচ বিশ্লেষণ করা যাবে।
- মোট ৮টি দল টুর্নামেন্ট খেলছে। দুটি গ্রুপে ৪টি করে দল থাকবে। আইসিসি একদিনের ক্রম তালিকায় প্রথম আটটি দলই টুর্নামেন্টে খেলছে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম আটে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ সালের বিজয়ীদের তাই এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না।
- গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
- সবমিলিয়ে মোট ১৫টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। গ্রুপ লিগের পর নক আউট খেলা হবে।
- টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ খেলা হবে আগামী ৪ তারিখ ভারত-পাকিস্তানের মধ্যে এজবাস্টনে।












Click it and Unblock the Notifications