Year Ender 2023: শুরুতে সাফল্য, শেষে লজ্জার হার, এক নজরে দেখে নিন ২০২৩ সালে ভারতের টেস্ট ম্যাচগুলির ফলাফল
ক্যালেন্ডারের পাতা বলছে ২০২৩ সাল শেষ হতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে আরও একটা নতুন বছর ২০২৪। শেষ হতে চলা বছরের হিসাবে নিষেক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সাফল্য-ব্যর্থতা নিয়েই শেষ হতে চলেছে আরও একটা বছর। যদি ভারতীয় ক্রিকেটের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে সাফল্য-ব্যর্থতার সহাবস্থান।
চলতি বছরে একদিনের এবং টি২০ ক্রিকেটের ঠাসা ক্রীড়াসূচির মধ্যেও ৮টি টেস্ট ম্যাচে দেশে-বিদেশের মাটিতে খেলেছে ভারত। এরমধ্যে রয়েছে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বছর শেষে এক নজরে ফিরে দেখা যাক ২০২৩ সালে টিম ইন্ডিয়ার টেস্ট ম্যাচগুলির ফলাফল কেমন হল?

দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে অবশ্য ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৯ উইকেটে দাপুটে জয় ছিনিয়ে নেয়। শেষ ম্যাচ ছিল ভারতের কাছে সিরিজ ধরে রাখার। আহমেদাবাদে শেষ ম্যাচ ড্র করে ২-১ ফলে সিরিজ জিতে নেয় রোহিত শর্মার দল। সেই সঙ্গে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের টিকিটও নিশ্চিত করে ভারত।
আইপিএল পর্ব শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামে ভারত। ৭ জুন থেকে ওভালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। কিন্তু ফাইনালে অজিদের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্ন অধরাই থাকে টিম ইন্ডিয়ার। ভারতকে ২০৯ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হন ট্র্যাভিস হেড।
ছুটি কাটিয়ে ক্যারিবিয়ান সফরে যায় ভারত। এই সফর থেকেই শুরু হয় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় অধ্যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৪১ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচ অবশ্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। বছরের শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামল ভারত।
সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিরুদ্ধে আত্মসমর্পণ করে বসলেন ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে তিনদিনের মধ্যে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট।
চলতি বছরে ভারত টেস্টে জয় পেয়েছে তিনটি ম্যাচে। হেরেছে তিনটি ম্যাচে। ড্র করেছে দুটি ম্যাচে।












Click it and Unblock the Notifications