Wriddhiman Saha: ইচ্ছার বিরুদ্ধে জোর নয়, ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে বোর্ডের বিরোধিতা ‘বিদ্রোহী’ ঋদ্ধিমানের
বিগত কয়েক মাস ধরেই ঈশান কিষাণ ইস্যুতে বিতর্কের আগুন জ্বলছে ভারতীয় ক্রিকেটে। তাঁর সঙ্গে যুক্ত হয়েছে শ্রেয়স আইয়ারের নামও। সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন এই দুই ক্রিকেটার। ফলে যা বিতর্কের আগুনকে উস্কে দিয়েছে। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন ঋদ্ধিমান সাহাও।
বরাবরই বিতর্ক থেকে দূরে থাকতে পছন্দ করেন পাপালি। কিন্তু তাঁর জন্যও বন্ধ হয়ে গিয়েছে ভারতীয় দলের দরজা। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকাতেও বঙ্গ তারকার স্থান হয়নি। তাই এবার বিদ্রোহের পথে হাঁটলেন ঋদ্ধিমান সাহাও। বোর্ডের নির্দেশের বিরুদ্ধেই কার্যত সরব হলেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার। যেভাবে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য বোর্ডের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুললেন পাপালি।

যদিও বর্ষীয়ান এই ক্রিকেটার মেনে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব। ভারতের জার্সিতে ৪০টি টেস্ট খেলা তারকা ক্রিকেটারের কথায়, যে কোনও ম্যাচই গুরুত্বপূর্ণ এক জন খেলোয়াড়ের কাছে। ম্যাচ খেলার থেকে ভাল প্রস্তুতি আর কিছু নেই।' যদিও বিষয়টি তিনি সংশ্লিষ্ট ক্রিকেটারের ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার পক্ষে। ঋদ্ধির সাফ জবাব, "ক্রিকেটারের কাছে যে কোনও ম্যচ গুরুত্বপূর্ণ। আমি নিজে যখনই ফিট থাকি, কোনও না কোনও ম্যাচ খেলি। ক্লাবের হয়ে, রাজ্যের হয়ে।"
একইসঙ্গে তাঁর বক্তব্য, ' প্রতিটি ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টি মাথায় রেখে চলতে পারেন, শুধু তাঁদের কেরিয়ার উন্নতি হবে তা নয়, ভারতীয় ক্রিকেটেরও উন্নতি হবে। ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বরাবরই ছিল। আমরা সরফরাজকে নিয়ে এত কথা বলছি কারণ ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্সের কারণেই।'
নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে এবার শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি। যা নিয়ে বিতর্ক কম হচ্ছে না। শুধু এই দুই ক্রিকেটার নয় একইসঙ্গে রাহানে-পূজারা, চাহাল, ধাওয়ানের মতো ক্রিকেটাররাও বাদ গিয়েছেন বোর্ডের চুক্তির তালিকা থেকে। আগেই ভারতীয় দলে ব্রাত্য হয়েছেন ঋদ্ধি। ফলে তাঁর নামও নেই বোর্ডের বার্ষিক চুক্তির তালিকায়।
আপাতত ঋদ্ধিমানের ফোকাসে আইপিএল। গুজরাত টাইটান্সের হয়ে এবারও খেলবেন ত্রিপুরা দলের এই উইকেটরক্ষক। ফলে টি২০-তেই সব ফোকাস করছেন পাপালি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications