Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL Auction 2025: 'অবিক্রিত' সিমরনই বিরাট দর হাঁকিয়ে চমক দিলেন, ক্যারিবিয়ান তারকার জন্য গুজরাতের মোটা বিনিযোগ

বেঙ্গালুরুতে বসেছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। মাত্র ১৯ জন মহিলা ক্রিকেটার মিনি নিলামে দল পাবেন। প্রতিটি দলের পার্সে বেশি টাকাও নেই। এরইমধ্যে কিন্তু কোটি টাকার উপর দর হাকিয়ে চমক দিলেন কয়েকজন ক্রিকেটার। নিলামে ভারতীয় আন ক্যাপড ক্রিকেটারদের দিকে বেশি নজর। সিমরন শেখ মিনি নিলামে বিরাট দর হাঁকিয়ে চমক দিলেন।

মুম্বইয়ের অল রাউন্ডার সিমরনের নাম উঠার সঙ্গে সঙ্গেই গুজরাত জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস দলের মধ্যে দর কষাকষি হতে থাকে। শেষ পর্যন্ত গুজরাত জায়ান্টস দলই ১.৯০ কোটি খরচ করে সিমরনকে দলে নিল। গুজরাত জায়ান্টস ৪.৪ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামে। সিমরনের জন্যই তারা খরচ করে ফেলল ১.৯০ কোটি টাকা। এরআগে সিমরন ইউপি ওয়ারিয়রজ দলের হয়ে খেলেছেন।

২০২৩ সালে ইউপি ওয়ারিয়রজ দলের হয়ে খেললেও ৯ ম্যাচে ২৯ রানের বেশি করতে পারেননি। এমনকি ২০২৪ সালে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে অবিক্রিত থাকেন সিমরন। কিন্তু ২০২৫ সালের নিলামে প্রায় ২ কোটির কাছাকাছি দাম পেলেন। সম্প্রতি মহিলাদের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে ১১ ম্যাচে ১৭৬ রান করে নজর কারেন। তাাঁর সর্বোচ্চ রান ছিল ৪৭। ফলে এবার নিলামে তাঁর দিকে নজর ছিল ফ্র্যাঞ্চাইজিগুলির।

গুজরাত জায়ান্টস দলে যোগ দেওয়ার পর সিমরন বলেছেন, আমি ভাবতেই পারেনি এত টাকা দর উঠতে পারে। যখন ১ কোটি টাকা দাম ছাপিয়ে গেল তখনও অবিশ্বাস্য লাগছিল, আমাকে যে টাকা দিয়ে দল নিয়েছে তার প্রতিবানে আমিও দলকে কিছু ফিরিয়ে দিতে চাই। আমার চেষ্টা থাকবে সময় সময় ২০০ শতাংশ দিয়ে দলকে এর প্রতিদান দেওয়ার।

নিলামে মোটা অঙ্কের টাকা খরচ করে বিদেশি ক্রিকেটারকে ঘরে তুলল গুজরাত। ক্যারিবিয়ান অল রাউন্ডার দেয়ান্দ্র দোটিনকে ১.৭০ কোটিতে দলে নিল গুজরাত। তাঁর নাম নিলামের প্রথমেই উঠে। তাকে নিয়ে একাধিক দল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত গুজরাতই দলে পেল তাঁকে। তিনি বলেন, মহিলা প্রিমিয়ার লিগে খুবই জনপ্রিয় লিগ, তাতে ফের অংশ নিতে পেরে আমি খুশি।

এর পাশাপাশি প্রেমা রাওয়াতকে ১.২০ কোটিতে দলে নিয়েছে আরসিবি। এন চরণীকে ৫৫ লক্ষ টাকা খরচ করে নিয়েছে দিল্লি। কয়েকদিন আগে ভারতীয় দলে সুযোগ পাওয়া নন্দিনী কাশ্যপকে দলে নিয়েছে দিল্লি। রাঘবি বিস্ত প্রথম দফায় সুযোগ না পেলেও পরে তাঁকে ১০ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+