WPL 2025 Auction: সিমরন দর পেলেন সর্বাধিক, মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ভাগ্য খুলল ১৯ জনের

WPL 2025 Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম আজ বেঙ্গালুরুতে চলল ২ ঘণ্টার সামান্য বেশি। ১৯ ক্রিকেটার দল পেলেন।

গুজরাত জায়ান্টসই সবচেয়ে বেশি প্লেয়ার নিল। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সও প্রয়োজনীয় প্লেয়ারদের নিলে দল সাজাল। আরসিবি ও ইউপি ওয়ারিয়রজেও সুযোগ পেলেন কিছু ক্রিকেটার।

WPL 2025 Auction

গুজরাত জায়ান্টস এবারের নিলামে সবচেয়ে বেশি ১.৯ কোটি টাকা দিয়ে নিল ব্যাটার সিমরন শেখকে। ১.৭ কোটি টাকায় অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিনকেও নিয়েছে গুজরাত। ১.৬ কোটি টাকার উইকেটকিপার জি কমলিনীকে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

ডব্লিউপিএলে খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ১.২ কোটি টাকা দর দিয়ে নিল অলরাউন্ডার প্রেমা রাওয়াতকে। অলরাউন্ডার মাল্লাপুরেড্ডি চরণিকে ৫৫ লক্ষ টাকার বিনিময়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

উইকেটকিপার নাডিন ডি ক্লার্ককে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ১০ লক্ষ টাকায় উইকেটকিপার নন্দিনী কাশ্যপকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়রজ ৩০ লক্ষ টাকায় নিল আলানা কিংকে। ১০ লক্ষ টাকায় অলরাউন্ডার রাঘবি বিস্তকে নিল আরসিবি।

আরসিবি ১০ লক্ষ টাকার বিনিময়ে আরও যাঁদের নিল তাঁরা হলেন অলরাউন্ডার ভিজে জোশিতা ও পেসার জাগ্রবী পওয়ারকে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক নিকি প্রসাদকে ১০ লক্ষ টাকাতেই নিল দিল্লি ক্যাপিটালস।

মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে অক্ষিতা মহেশ্বরীকে। ইউপি ওয়ারিয়রজ নিয়েছে বোলার আরুষি গোয়েল ও অলরাউন্ডার ক্রান্তি গৌড়কে, দুজনকেই তারা দিচ্ছে ১০ লক্ষ টাকা করে। ১০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স নিল অলরাউন্ডার সংস্কৃতি গুপ্তাকে।

স্কটল্যান্ডের উইকেটকিপার সারাহ ব্রাইসকে ১০ লক্ষ টাকার বিনিময়ে নিল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের সিমার ড্যানিয়েল গিবসনকে ৩০ লক্ষ টাকায় নিল গুজরাত জায়ান্টস। সেই সঙ্গে প্রকাশিকা নায়েককে ১০ লক্ষ টাকায় নিলাম থেকে নিল গুজরাতের ফ্র্যাঞ্চাইজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+