Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yuzvendra Chahal: ভারতীয় দল থেকে ব্রাত্য, স্ত্রী ধনশ্রীকে নিয়ে কোথায় ঘুরছেন চাহাল?

জাতীয় দলে বেশির ভাগ সময়ই ব্রাত্য থাকতে হয় যজুবেন্দ্র চাহা‌লকে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার পরও ভারতীয় দলের দরজা তাঁর জন্য বেশির ভাগ সময়ই বন্ধ থাকছে। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ চাহালের নাম উঠেনি নির্বাচকগের খাতায়। মাঝেমধ্যে টি২০ সিরিজে দেখা যায় তাঁকে। কিন্তু মাঠের বাইরে সংবাদ শিরোনামে থাকেন চাহাল।

জাতীয় দলে ব্রাত্য থাকায় বর্তমান স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন চাহাল। তবে বাড়িতে নয় বাইরে। সবুজের প্রান্তরে বেড়িয়ে পড়েছেন চাহাল ও তাঁর স্ত্রী। ক্রিকেট থেকে দূরে থাকলেও সময়টা উপভোগ করছেন ভারতীয় দলের এই স্পিনার। স্ত্রী-কে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছেন চাহাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন চাহাল। কোথায় গিয়ে দুই জনে? তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Yuzvendra Chahal

সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ধনশ্রীর সঙ্গে যে ছবি পোস্ট করেছেন চাহাল তাতে দেখা যাচ্ছে চারদিকে সবুজের সমারহ। অর্থ্যাত কোনও ক্ষেতের মধ্যে রয়েছেন দুই জনে সেটা বোঝা যাচ্ছে। সম্ভবত দেশের মধ্যেই কোনও একটা স্থানে ঘুরতে গিয়েছেন তাঁরা। তবে কোথায় ঘুরছেন সেটা প্রকাশ করেননি।

চাহালের স্ত্রীর নাম ধনশ্রী ভার্মা। তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। চাহালের স্ত্রী-র প্রতিভা কোনও অংশ কম নয়। পেশায় চিকিৎসক হলেও নাচেও সমান দক্ষ তিনি। মাঝে মধ্যেই তাঁকে রিল বানিয়ে পোস্ট করতে দেখা যায়। চাহালের স্ত্রী ধনশ্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তিনি সব সময়ই চর্চার মধ্যে থাকেন।

এমনকি ধনশ্রীর থেকে নাচও শিখেছেন চাহাল। এই প্রসঙ্গে ধনশ্রী জানিয়েছিলেন, 'লকডাউনের সময় যখন ম্যাচ ছিল না। সব ক্রিকেটাররা বাড়িতেই বসেছিল। অনেকেই বিরক্ত বোধ করত। ওই সময় চাহাল ঠিক করে নাচ শিখবে। ও সোশ্যাল মিডিয়ায় আমার নাচের ভিডিও দেখেছিল। আমি নাচ শেখাই জানতে পেরে ও আমাকে নাচ শেখাতে বলে। আমি ওকে নাচ শেখানোর জন্য রাজি হয়ে যাই। । ও আমার কাছ থেকে ২ মাস নাচ শিখেছিল।

তিনি এবারের বিশ্বকাপের দলে ছিলেন না। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ দলেও ছিলেন না তিনি। পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা পেলেও ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি। কেরিয়ারের উপর দিয়ে যতই ঝড়ঝাপটা যাক না কেন, ব্যক্তিগত জীবনে তাঁরা অর্থাৎ যুবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ভালোই আছেন। সদ্যই তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+