ভারতের টি ২০ আন্তর্জাতিক দলে রদবদল চান না ওয়াশিংটন, সুন্দর ব্যাখ্যা দিয়ে টানলেন বিরিয়ানির কথা
ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ব্যাটে-বলে সফল। তবে বিরিয়ানির উদাহরণ দিয়ে বোঝালেন প্রথম একাদশে কেন রদবদলের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন না।
হার্দিক পাণ্ডিয়ার ভারতকে প্রথম টি ২০ আন্তর্জাতিকে পরাস্ত করেছে নিউজিল্যান্ড। ২১ রানে মেন ইন ব্লু পরাস্ত হয়েছে গতকাল রাঁচিতে। কাল লখনউয়ে ভারতের ডু অর ডাই ম্যাচ। প্রথম ম্যাচে পারফরম্যান্সের নিরিখে ভারতীয় দলে রদবদলের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা ওয়াশিংটন সুন্দরের কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। তখনই বিরিয়ানির উদাহরণ টানলেন সুন্দর।

ওয়াশিংটন ব্যাটে-বলে সফল
ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর গতকাল ব্য়াটে-বলে সাফল্য পেয়েছেন। তবে জেতাতে পারেননি দলকে। বল হাতে ৪ ওভারে ২২ রান খরচ করে তিনি নেন ২ উইকেট। ব্যাট করতে নেমেছিলেন ছয়ে। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫০ রান করেন। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটি তিনি পান ২৫ বলে। ম্যাচের শেষে ভারতের সেরা পারফর্মার হিসেবে তিনিই মুখোমুখি হন সাংবাদিকদের।

বিরিয়ানির উদাহরণ
সুন্দরের কাছে এক সাংবাদিক জানতে চান, টপ অর্ডারে কোনও রদবদল দরকার আছে কিনা। পাল্টা সুন্দর ওই সাংবাদিককে বলেন, আপনার কি মনে হয় পরিবর্তনের দরকার আছে? ওই সাংবাদিক প্রত্যুত্তরে জানান, তিনি পরিবর্তন আছে বলেই মনে করেন। তখন সুন্দর বলেন, যদি আপনি কোনও রেস্তোরাঁয় প্রিয় বিরিয়ানি না পান তাহলে কি রেস্তোরাঁতে যাওয়াই বন্ধ করে দেবেন? এই ক্রিকেটাররাই প্রচুর রান করেছেন। একটা খারাপ দিন যেতেই পারে যে কারও। নিউজিল্যান্ডের ব্যাটিংও তো রায়পুরে ভেঙে পড়েছিল। তারপর নিউজিল্যান্ড তো টপ অর্ডার বদলের পথে হাঁটেনি। খেলায় যা কিছুই হতে পারে। ধৈর্য্য রাখতে হবে। খেলায় দুই দলই জিততে পারে না, ২২ জনই একসঙ্গে ভালো খেলতে পারেন না। যদিও যাঁরা দলে রয়েছেন তাঁরা সকলেই ভালো প্লেয়ার।

সতীর্থদের পাশে
অর্শদীপ সিং শেষ ওভারে ২৭ রান দিয়েছেন। উমরান মালিক ১ ওভারে ১৬ রান খরচ করেছেন। যদিও তাঁদের পাশে থাকার বার্তাই দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর কথায়, অর্শদীপ দেশের হয়ে এবং আইপিএলে প্রচুর উইকেট নিয়েছেন। আমরা সকলেই ভালো খেলতে চাই। সকলেই মানুষ। যখন তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিপক্ষও শক্তিশালী থাকে, তখন এমন কিছু হওয়াটা অস্বাভাবিক নয়। উমরান মালিক যেভাবে শ্রীলঙ্কা সিরিজে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বল করেছেন, সেজন্যই দলে রয়েছেন। ঘণ্টায় টানা ১৫০ কিলোমিটার বেগে বল করাটা বিরল গুণ। উমরান আমাদের দলের এক্স ফ্যাক্টর।

টিম ম্যানেজমেন্টে সন্তুষ্ট
ওয়াশিংটন সুন্দর হেড কোচ রাহুল দ্রাবিড়ের দল পরিচালনার পদ্ধতিতেও খুশি। তিনি বলেন, টিম ম্যানেজমেন্টের সকলেই শান্ত ও ধৈর্য্যশীল। দলের প্রত্যেকেই যাতে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের খেলার উন্নতি ঘটাতে পারেন তা সুনিশ্চিত করার পরিবেশ রয়েছে। এই দলই অদূর ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী সুন্দর। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলেরও প্রশংসা করেছেন ভারতীয় অলরাউন্ডার।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications