Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virender Sehwag: নির্বাচক পদে বোর্ডের শর্ত কী? জল্পনায় জল ঢাললেন শেহওয়াগ

গত ২৪ ঘণ্টায় ভারতীয় দলের মুখ্য নির্বাচক পদের জন্য তাঁর নাম প্রবলভাবেই ভাসছিল, কিন্তু এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন বীরেন্দ্র শেহওয়াগ। চেতন শর্মার চেয়ারে বসার জন্য তাঁর কাছে সরকারিভাবে বোর্ডের পক্ষ থেকে যে কোনও রকম প্রস্তাব আসেনি, তা জানিয়ে দিলেন বীরু।

বৃহস্পতিবার থেকেই ভারতীয় ক্রিকেট মহলে নতুন মুখ্য নির্বাচক হিসাবে শেহওয়াগের নাম ভেসে উঠে। শোনা যায় প্রাক্তন ভারতীয় ওপেনারকেই চেতনের উত্তর সূরি করতে চাইছে বোর্ড। নির্বাচক প্রধানের পদের জন্য বিসিসিআইয়ের পছন্দ বীরেন্দ্র শেহওয়াগ। যেহেতু চেতন শর্মা উত্তরাঞ্চলের প্রতিনিধি ছিলেন, ফলে তাঁর স্থ‌লাভিক্ত যে হবেন তাঁকেও ঔ অঞ্চলেরই প্রতিনিধি হতে হবে।

শেহওয়াগ

কিন্তু এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তাঁর সাফ কথা, মুখ্য নির্বাচক হওয়ার জন্য তাঁর কাছে কোনও রকম বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব আসেনি
এটাও শোনা যায় নির্বাচক প্রধানকে বেতন দেয় বিসিসিআই, তা শেহওয়াগের পছন্দ নাও হতে পারে।সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান বিসিসিআই-এর থেকে বার্ষিক এক কোটি টাকা পেয়ে থাকেন। বাকি চার সদস্য পান ৯০ লক্ষ টাকা করে।

খেলা থেকে অবসর নিয়ে অবশ্য শেহওয়াগ নিজের অ্যাকাডেমি চালান। তাঁর একটি স্কুলও রয়েছে। পাশাপাশি তিনি ধারাভাষ্যকারের কাজ করেন। একইসঙ্গে তাঁকে একটা সময় পাঞ্জাব কিংসের কোচিং স্টাফ হিসাবেও দেখা গিয়েছিল। তিনি কলাম লেখার কাজও করেন। তাই এমনিতেই বছরে কোটি কোটি টাকা আয় করেন। তাই নির্বাচক হলে বাকি কাজ করতে পারবেন না।

শেহওয়াগ

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন একজন নির্বাচক নিয়োগ করা হতে পারে। নির্বাচকের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। ৩০ জুন সন্ধে ৬টার মধ্যে নির্বাচক হতে চেয়ে আবেদন করা যাবে।

বিরাট রোহিতদের নির্বাচক হতে গেলে বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে
দেশের হয়ে সাতটি টেস্ট ম্যাচ, অথবা ত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচ, খেলতে হবে। ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। চার বছর আগে অবসর নিতে হবে সব স্তরের ক্রিকেট থেকে।

বিসিসিআই

এবার কিন্তু নির্বাচকদের দায়িত্ব নির্দিষ্ট করে দিচ্ছে বিসিসিআই। নির্বাচক মণ্ডলীকে পরিবেশ-পরিস্থিতির বিচারে সেরা দল বেছে নিতে হবে। দল গঠন প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পুরুষদের সিনিয়র জাতীয় দলের জন্য বিকল্প ক্রিকেটারদের তালিকাও তৈরি রাখতে হবে নির্বাচকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+