Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ravi Shastri: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সরগরম শাস্ত্রীর ছবি, বেলাশেষে রহস্য ফাঁস করলেন বীরু

বুধবার সকাল থেকে রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। হঠাৎ কী এমন করলেন, যে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে নিয়ে আলোচনা থামছেই না? নিজেকে হঠাৎ করেই রবি শাস্ত্রী হটি-নটি বলেছেন। সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যা খুবই ভাইরাল হয়। এরপর দুপুর ১.৪৯ মিনিটে রবি শাস্ত্রী আরও একটি ছবি শেয়ার করেন। সেটির ক্যাপশনে লেখেন, 'এই ছবির কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে থ্রাস্ট ট্র্যাপ?'

যদিও রাতে শাস্ত্রীর ছবির রহস্য ফাঁস করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, "এই ভিডিওর নায়ক আমরা নই। আসল নায়ক অন্য কেউ।" একটি ভ্রমণ সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন শাস্ত্রী ও বীরু। তার জন্যই বিশেষ এক ধরনের স্নান পোশাক পরেছেন দুই প্রাক্তন ক্রিকেটার।

Virender Sehwag

বীরু জানিয়েছেন, কেন এমন সাহসী ছবি পোস্ট করেছেন শাস্ত্রী। আসলে এটি একটি বিজ্ঞাপনের অংশ বিশেষ। যে বিজ্ঞাপনে রয়েছেন বীরু নিজেও। একটি বিজ্ঞাপনে দুজনকেই দেখা গিয়েছে। সেই ভিডিও শেয়ার করেছেন সহবাগ। সঙ্গে মজা করে লিখেছেন, 'রবিভাই তো বলছিল বাথরোবও খুলে ফেলবে...।'


সকাল থেকে প্রবল হিট হয় শাস্ত্রীর ছবি। প্রায় ১ ঘণ্টায় ১.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন রবি শাস্ত্রীর সেই ছবি। লাফিয়ে বাড়ছে ভিউয়ারের সংখ্যা। কিছু সময়ের মধ্যেই আট হাজার ৪০০ লাইকও পড়েছে ওই ছবিতে।

গায়ে জড়ানো বাথরোব। কোনও ছবিতে লেখা, তিনি হট। দুষ্টুমি করতে তৈরি। কোথাও আবার লেখা, তিনি তৃষ্ণার্ত। যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের ছবি। ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন, রবি শাস্ত্রী কেন এমন ক্যাপশন লিখতে গেলেন? বরাবরই সাহসী শাস্ত্রী। ফলে তাঁর ছবি নিয়েও জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত শেহওয়াগই যাবতীয় রসহ্যের সমাধান করে দিলেন। আইপিএ‌‌লের ভরা মরশুমে সোশ্যাল মিডিয়ায় হিট শাস্ত্রী-বীরু জুটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+