Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: বিরাট কোহলির সম্পত্তি চমকপ্রদ! গাড়ি থেকে ঘড়ির কালেকশন, ব্র্যান্ড এনডোর্সমেন্টের বিস্তারিত তথ্য

Virat Kohli: বিরাট কোহলির আজ ৩৬তম জন্মদিন। ফিটনেসে এখনও তিনি ভারতীয় দলের সকলের চেয়ে এগিয়ে। বিরাট নেতৃত্বে থাকাকালীনই ভারতীয় দলের ফিটনেস গ্রাফ ঊর্ধ্বমুখী হতে থাকে।

বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তম ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাঁর সম্পর্কে নানা তথ্য, আপডেট হাতের মুঠোয় রাখতে চান ভক্তরা। ৩৬ বসন্ত পার করা কোহলির ক্রিকেট মাঠের পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা যাক।

Virat Kohli

আইপিএলে বিরাট কোহলিকে ২১ কোটি টাকার বার্ষিক চুক্তিতে তিন বছরের জন্য ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে এই দলের অধিনায়কত্ব করতেও দেখা যেতে পারে বিরাটকে। স্বাভাবিকভাবেই তাতে আরও বাড়তে পারে বিরাটের ব্র্যান্ড ভ্যালু।

বিরাট ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। ফিটনেস থেকে খাদ্যসামগ্রী, বিমা থেকে ফ্যাশন- সব ক্ষেত্রেই বিরাট লগ্নি করেছেন। ব্লু ট্রাইব, রেগ কপি, ওয়ান এইট, রগন, হাইপারিসের মতো সংস্থায়। গেমিং, ফুটবল, ডাইনিংয়ের মতো ক্ষেত্রেও কোহলির লগ্নি রয়েছে।

একটি সর্বভারতীয় সংস্থার প্রতিবেদনে উল্লেখ, কোহলি চিসেল ফিটনেস, ডিজিট ইনস্যুরেন্স, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, প্রাইভেট লিমিটেড, গ্যালাকটাস ফানওয়্যার টেকনোলজি, এফসি গোয়া, নুয়েভা রেস্তরাঁ, স্পোর্টস কনভো, টিম ব্লু রাইজিংয়ের মতো সংস্থাতেও লগ্নি করেছেন।

চলতি বছরে বিরাটের সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী কোহলি ৭ কোটি টাকা পেয়ে থাকেন। ইনস্টাগ্রামে প্রতিটি এনডোর্সমেন্ট পোস্ট থেকে তাঁর আয় ১১.৪৫ কোটি টাকার মতো।

বাণিজ্যিক সংস্থার মুখ হিসেবে কোহলির দর পিছনে ফেলে দিয়েছে শাহরুখ খান, রণবীর সিংদের। জানা যাচ্ছে, ব্র্যান্ড এনডোর্স করতে কোহলি সাড়ে সাত কোটি থেকে দশ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন। বিরাট কোহলি পরিবার নিয়ে বেশিরভাগ সময় লন্ডনে থাকেন।

দিল্লিতে জন্ম হলেও বিরাটের আলিবাগে ৮ একরের অভিজাত ফার্মহাউস রয়েছে, যার দাম ১৯.২৪ কোটি টাকা। মুম্বইয়ে সমুদ্রের দিকে মুখ করা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার দাম ৩৪ কোটি টাকা। গুরুগ্রামে রয়েছে পেন্টহাউস, এই বাংলোর দাম ৮০ কোটি বলে খবর।

তাঁর গ্যারাজে থাকা গাড়িগুলির মধ্যে রয়েছে অডি আর এইট, বেন্ডলি কন্টিনেন্টাল জিটি, রেঞ্জ রোভার ভোগ, অজি সেভেন, ল্যাম্বরগিনি হুরাক্যান,

দেশীয় ও বহুজাতিক নানা সংস্থার বাণিজ্যিক মুখ কোহলি। ভারতীয় দলের তারকাদের মধ্যে এই নিরিখে তিনিই সকলের চেয়ে এগিয়ে। বিরাট নানারকম ঘড়ি পরতে পছন্দ করেন। তাঁর ঘড়ির কালেকশনের মধ্যে রয়েছে রোলেক্স ডেটোনা, রেনবো এভারোজ গোল্ড।

স্ত্রী অনুষ্কার সম্পত্তি যোগ করলে জনপ্রিয় পাওয়ার কাপল কোহলি দম্পতির সম্পত্তির পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা যাচ্ছে। অনুষ্কারও প্রযোজনা সংস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে লগ্নি রয়েছে। দুজনে একসঙ্গে বেশ কয়েকটি সংস্থার বাণিজ্যিক মুখ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+