Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: কোহলির হাতে তাক লাগানো ঘড়ি, জানুন বিরাটের ঘড়ির কালেকশন

মাঠে তিনি যেমন রানের রাজা, তেমনই মাঠের বাইরে বিরাট কোহলি স্টাইল আইকন। ঘড়ি থেকে চশমা দামি ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করেন কিং কোহলি। হাতঘড়ির প্রতি রয়েছে তাঁর আলাদা দুর্বলতা। কোহলির কব্জিতে প্রায়ই দেখা যায় দামী ব্র্যান্ডের ঘড়ি। সম্প্রতি সোশ্যাল সাইটে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই ছবিতে তাঁর হাতে শোভা পাচ্ছে একটি দামি ব্র্যান্ডের ঘড়ি।

স্যান্টোস দ্য কার্টিয়ারের সবুজ ডায়ালের হাতঘড়ি সম্প্রতি যুক্ত হয়েছে কোহলির ফ্যাশানের নতুন তালিকায়। এই ঘড়িটির দাম শুনলে আপনিও চমকে যাবেন। হাল ফ্যাশানের এই ঘড়িটির দাম ৭ লক্ষ ৯৫ হাজার টাকা। স্যান্টোস দ্য কার্টিয়ারের ঘড়িটির বৈশিষ্ট হল এর ডায়াল সবুজ রঙের এবং ঘড়িতে থাকা নম্বরগুলি হিন্দি। ঘড়ির বেল্টটিতে রবার এবং ধাতব পদার্থের সংমিশ্রনে তৈরি হয়েছে। যা ঘড়িটিকে বাড়তি আর্কষণীয় করে তুলেছে।

বিরাট কোহলি

সমাজ মাধ্যমে পোস্ট করা ছবিতে কোহলি শুধু লিখেছেন, ওলা স্যান্টোস কার্টিয়ার।অর্থ্যাত কিং কোহলির ঘড়ির কালেকশনের তালিকায় যুক্ত হল আরও একটি দামি ব্র্যান্ড। পাটেক ফিলিপ নটিলাস , রোলেক্স ডেটোনা রেনবো এভারোজ গোল্ড একাধিক দামি ব্র্যান্ডের হাতঘড়ি রয়েছে কোহলির।

গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর চর্চায় উঠে এসেছিল বিরাট কোহলির হাতঘনি। বিমান বন্দরে নামার পরই বিরাটের হাতে দেখা যায় দামি একটি ঘড়ি। পাটেক ফিলিপ নটিলাস এই ঘড়িটি কোহলির কব্জিতে দারুণ দেখাচ্ছিল। কোহলির এই ঘড়ির দাম প্রায় ৫৭ লক্ষ টাকা।

কোহলি

বিরাটের পছন্দের হাতঘড়ি রোলেক্স ডেটোনা রেনবো এভারোজ গোল্ড।অনেক সময়ই মাঠে খেলার সময় এই ঘড়িটি বিরাটের হাতে দেখা যায় এটি । ৫৬টি ছোট হিরের টুকরো দিয়ে সাজানো হয়েছে ঘড়িটি। সঙ্গে ঘড়ির ডায়াল এবং বেল্ট তৈরি হয়েছে সোনা দিয়ে।এই ঘড়িটির দাম প্রায় ৭০ লক্ষ টাকা।

কোহলি

রোলেক্স ডেটোনার আরও কয়েকটি মডেলের ঘড়ি রয়েছে কোহলির কাছে। সেগুলির দামও নেহাত কম নয়। বরাবর স্টাইলের বিষয় বেশ সচেতন কোহলি। হবে নাই বা কেন তাঁর স্ত্রীর নাম যে অনুষ্কা শর্মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+