সৌরভের সঙ্গে বিরাট-সংঘাত! রোহিত-কোহলি সম্পর্ক থেকে ফিটনেসে জালিয়াতি, চেতনের কথায় চাঞ্চল্য

বিরাট কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মার সম্পর্ক। কিংবা ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় জালিয়াতি। স্টিং অপারেশনে চাঞ্চল্যকর তথ্য চেতন শর্মার কথায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে ফের চর্চা। যার সূত্রপাত একটি বেসরকারি সংবাদমাধ্যমের স্টিং অপারেশন। যাতে ভারতীয় ক্রিকেটের একের পর এক অজানা অধ্যায়ে নিজের অজান্তেই আলোকপাত করে বসেছেন ভারতের নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা। ফিটনেস সার্টিফিকেটে জালিয়াতি থেকে বিরাট-সৌরভ কিংবা রোহিত-কোহলি সম্পর্ক নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

সৌরভ-বিরাট সংঘাত!

সৌরভ-বিরাট সংঘাত!

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীন অধিনায়কত্ব যায় বিরাট কোহলির। সৌরভকে একটা সময় মিথ্যাবাদীও প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন বিরাট। যদিও সৌরভ এই প্রসঙ্গে নীরব থাকেন। বিরাটও দক্ষিণ আফ্রিকা সফরের আগে বোর্ড সভাপতিকে নিশানা করেও পার পেয়ে যান। চেতন শর্মা সেই বিতর্কের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে বিরাটের বক্তব্য খণ্ডন করেছিলেন। যদিও স্টিং অপারেশনে উঠে এলো সেই বিষয়টি। জি নিউজের স্টিং অপারেশনে (এই ফুটেজের সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা) চেতন শর্মাকে বলতে শোনা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় রোহিত শর্মাকে কোনও অন্যায্য সুবিধা পাইয়ে দেননি।

চেতনের দাবিতে চাঞ্চল্য

চেতনের দাবিতে চাঞ্চল্য

চেতন আরও বলেছেন, বিরাট কোহলি মনে করেন তাঁর অধিনায়কত্ব গিয়েছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই। বিরাটের সঙ্গে যখন ভিডিও কনফারেন্স হচ্ছিল তখন সেখানে সৌরভ-সহ আমরা ৯ জন ছিলাম। টি ২০ ক্যাপ্টেন্সি ছাড়ার বিষয়ে সৌরভ তাঁকে বলেছিলেন, একবার ভেবে দেখতে। সেটা হয়তো কোহলি শোনেননি। কিন্তু সমস্ত নির্বাচক, বিসিসিআই কর্তারা-সহ ৯ জন সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন। কোহলি সম্ভবত সৌরভের কথা না শুনেই তাঁর সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছেন। দুজনের মধ্যে ইগোর লড়াই রয়েছে। হয় বিরাট শোনেননি, নয়তো তিনি কেন বিভিন্ন বক্তব্য পেশ করেছিলেন তা তিনিই বলতে পারবেন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারত অধিনায়কের প্রেস কনফারেন্স ছিল দল নিয়ে। সেখানে বিরাট কেন অধিনায়কত্বের প্রসঙ্গ টেনে আনেন তা বোধগম্য নয় চেতনের। তাঁর ধারণা, ক্রিকেটের ঊর্ধ্বে নিজেকে মনে করে সংবাদমাধ্যমের সামনে সৌরভের বদনাম করার বিশেষ উদ্দেশ্য ছিল কোহলির। বিরাট যে মিথ্যা কথা বলে সৌরভের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন সেটাও স্পষ্ট করেছেন চেতন।

রোহিত-বিরাট ইগো

রোহিত-বিরাট ইগো

চেতনের আরও দাবি, বিরাট কোহলি গোটা বিষয়টি নিয়ে মিথ্যাচারই করেছেন। বিরাট বলেছিলেন, তাঁকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরানোর কথা ঘণ্টা দেড়েক আগে জানানো হয়েছে। এটা ওই সাংবাদিক সম্মেলনে বলার কথাই ছিল না। তিনি সৌরভকে নিশানা করেই ওই বক্তব্য পেশ করেন যা নিয়ে ভারতীয় ক্রিকেটে মহা-বিতর্ক তৈরি হয়েছিল। চেতন জানান, বিরাট ও রোহিতের মধ্যে এমনিতে কোনও লড়াই নেই। তবে ইগো রয়েছে। দুজনেই অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর মতো বড় ফিল্ম স্টারের মতো!

ফিটনেসে জালিয়াতি!

ফিটনেসে জালিয়াতি!

ভারতীয় ক্রিকেটে আরও একটি চাঞ্চল্যকর বিতর্কের জন্ম দিয়েছে চেতন শর্মার স্টিং অপারেশনের বক্তব্য। তাঁর দাবি, দল নির্বাচনের সময় ৮০ থেকে ৮৫ শতাংশ ক্রিকেটার আনফিট থাকেন। তাঁরা নিজেদের ফিট প্রমাণে ফিটনেস টেস্টের আগে ইঞ্জেকশন নেন। এমনকী তাঁরা নির্বাচকদের অনুরোধ রাখেন, তাঁদের দলে রাখার। তারকা ক্রিকেটাররাও এমনটা করে থাকেন বলে অভিযোগ। এমনকী নিজেদের ব্যক্তিগত চিকিৎসকের কথায় চলেন। অনেক তারকা ফিট না হওয়া সত্ত্বেও এনসিএ থেকে তাঁদের খেলার সবুজ সংকেত দেওয়া হয় বলেও অভিযোগ। চেতনের কথায়, প্লেয়াররা মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ না হলেও খেলতে চান। ব্যথা নিবারক ওষুধের ইঞ্জেকশন তাঁরা নেন। কোনগুলি অ্যান্টি ডোপিংয়ের আওতায় আসবে না সে বিষয়ে নজর রেখেই। এমনকী বাইরের চিকিৎসকের কথা বলে তাঁরা নিজেদের ফিট প্রমাণে মরিয়া থাকেন বলেও অভিযোগ। ৮০ শতাংশ ফিট অবস্থাতেই ওই ইঞ্জেকশন নিয়ে ক্রিকেটাররা খেলেন বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+