বিরাট কোহলির মন খারাপ নিয়েও তুমুল মশকরা অব্যাহত! পয়া নাগপুরে গিয়ে কী হারানোর বেদনা?
বিরাট কোহলি নাগপুরে পৌঁছে আবিষ্কার করলেন, নতুন ফোন হারিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই দুঃখের কথা জানতে চাইলেন, কেউ সেটি দেখেছেন কিনা।
বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগেই ঘোর সমস্যায় পড়লেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এর চেয়ে দুঃখের কিছু হয় না! যদিও তা নিয়েই তুমুল মশকরা চলছে সোশ্যাল মিডিয়ায়। নাগপুরে বিরাট কোহলির টেস্ট রেকর্ড যথেষ্ট ভালো। কিন্তু তার আগে সমস্যামুক্ত হওয়ার উপায় খুঁজছেন কিং কোহলি।

কোহলির মন খারাপ!
বিরাট কোহলি আজ সকালে টুইটারে লেখেন, বাক্স খুলে নতুন ফোন হাতে নেওয়ার আগেই যদি তা হারিয়ে যায়, তাহলে সেই দুঃখের চেয়ে বেশি কিছু হতে পারে না। কেউ সেটি দেখেছেন কিনা তাও জানতে চান বিরাট। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা মশকরা। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে নামি সংস্থার তরফে বিরাটের টুইট রিটুইট করে মজাদার নানা বার্তা দেওয়া হয়।
|
সোশ্যাল মিডিয়ায় মশকরা
জোম্যাটোর তরফে লেখা হয়, আপনি ভাবি-র ফোন থেকে আইসক্রিম নির্দ্বিধায় অর্ডার করতে পারেন। সেটা আপনার কাজে লাগতে পারে।কেউ আবার লেখেন, ব্র্যান্ড নিউ আইফোন হারানোর পর যদি কোনও ধনী ব্যক্তি দুঃখিত হন সেটা জেনে ভালোই লাগছে। আমিও একবার আইফোন বাক্স থেকে বের করার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে স্ক্রিন ভেঙে গিয়েছিল। সেটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। আরেক ক্রিকেট-ভক্ত মজা করে লিখেছেন, আমি আপনার ফোনটি পেয়েছি। কিন্তু দেব খেলা শেষের পর। কেউ আবার মনে করছেন, এটি বিরাটের কোনও বিজ্ঞাপনী টিজার। কেউ লিখেছেন, শাদি কে সাইড এফেক্ট! এক ভক্ত আবার লিখেছেন, ভালোই হয়েছে। বিরাট আরও বেশি খেলায় মনঃসংযোগ করতে পারবেন।

নাগপুরে নজিরের হাতছানি
বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে আর চার রান করলেই ভিসিএ স্টেডিয়ামে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন। ভেঙে দেবেন বীরেন্দ্র শেহওয়াগের রেকর্ড। বীরু এখানে ৪টি টেস্টে ৬ ইনিংসে ৩৫৭ রান করেছেন। সর্বাধিক ১০৯। একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। কিং কোহলি নাগপুরে তিনটি টেস্ট খেলেছেন। চারটি ইনিংসে তাঁর মোট রান ৩৫৪। সর্বাধিক স্কোর ২১৩। ব্যাটিং গড় ৮৮.৫০, ২টি শতরান রয়েছে।

তিন টেস্টের পরিসংখ্যান
২০১৯ সাল থেকে বিরাটের ব্যাটে টেস্টে শতরান নেই। সেই খরা অস্ট্রেলিয়া সিরিজে মেটার আশায় ভক্তরা। বিরাট নাগপুরে প্রথম টেস্ট খেলেন ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৯৫ বল খেলে ১০৩ রান করেছিলেন। এরপর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দুই ইনিংসে তাঁর রান ছিল ২২ ও ১৬। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট ২৬৭ বলে ২১৩ রানের ইনিংস খেলেছিলেন। এরপর এই প্রথম নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে টেস্টে ব্যাট হাতে নামবেন কিং কোহলি।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications