অ্যাডিলেডের নেটে ব্যাক-ফুটে জোর বিরাটের, কোহলির সামনে একাধিক নজিরের হাতছানি
বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। শুভমান গিলদের সামনে সিরিজ জিইয়ে রাখার লড়াই। অজিরা চাইবে সিরিজ পকেটে পুরে নিতে।
পারথে প্রথম ওডিআইয়ে ভারতকে হেলায় হারিয়েছে মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৮ বলে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি।

বিরাট কোহলি, রোহিত শর্মার পক্ষে ২০২৭ সালের বিশ্বকাপ খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। রো-কো হতাশ করেছেন পারথে। বিরাট কোহলিকে এদিন অবশ্য দেখা গেল চেনা মেজাজেই। অ্যাডিলেডে বিরাটের ব্যাটিং প্র্যাকটিসের ভিডিও সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে।
There's something about a Virat Kohli net session at Adelaide Oval...
— SACA News (@SACAnews) October 21, 2025
Just wait for the last short 🫢 pic.twitter.com/sgABe1qkGd
পারথে বিরাট অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছিলেন। তার আগেও তাঁকে স্বস্তিতে থাকতে দেখা যায়নি। অ্যাডিলেড বিরাটের পয়া মাঠ। সেখানে এদিন নেট প্র্যাকটিসেও কোহলিকে দেখা গেল স্বমহিমায়। ব্যাক ফুটে পাঞ্চ, কাট শট মারলেন। এমনকী সহজাত ভঙ্গিমায় দর্শনীয় পুল শট মারতেও দেখা গেল।
অ্যাডিলেড ওভালে সফররত দলের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে কোহলিরই। ১৭টি ইনিংসে ৯৭৫ রান। দ্বিতীয় স্থানে ব্রায়ান লারা (১৫ ইনিংসে ৯৪০), তিনে ভিভিয়ান রিচার্ডস (১৯ ইনিংসে ৯০৫)। ফলে বিরাট যদি আর ২৫ রান করতে পারেন, তাহলে সফররত দলের প্রথম ব্যাটার হিসেবে এই স্টেডিয়ামে ১ হাজার রান করার মাইলফলক স্পর্শ করবেন।
অ্যাডিলেড ওভালে কোহলির তিনটি টেস্ট শতরান ও দুটি ওডিআই শতরান রয়েছে। অস্ট্রেলিয়ায় সফররত দলের ব্যাটারদের মধ্যে কোনও একটি স্টেডিয়ামে সর্বাধিক শতরান হাঁকানোর নিরিখে কোহলির সঙ্গে একই আসনে রয়েছেন জ্যাক হবস। তাঁর পাঁচটি শতরান রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চারটি করে শতরান রয়েছে ওয়ালি হ্যামন্ড, ভিভিএস লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকরের। বিরাট যদি বৃহস্পতিবার শতরান হাঁকান, তবে সফররত ব্যাটারদের মধ্যে কোনও স্টেডিয়ামে সর্বাধিক শতরানের রেকর্ডটি নিজের দখলে নিতে পারবেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications