Virat Kohli: এক দশকের পথ চলার ইতি! বিশ্বকাপ ফাইনালে হারের পর কাছের মানুষের সঙ্গে বিচ্ছেদ কোহলির
বিশ্বকাপ ফাইনাল হারের ২৪ ঘণ্টাও কাটল না, কাপযুদ্ধে হারের বেদনার মধ্যেই এবার বিচ্ছের খবর বিরাট কোহলির জীবনে। গত এক দশকতের কাছাকাছি সময়ে কোহলির অন্যতম কাছের মানুষ ছিলেন তিনি। বিরাটের বিশ্বসেরা অ্যাথলিটদের মধ্যে স্থান পাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকাও ছিল অসামান্য। কিন্তু সেই বান্টি সজদেহের সঙ্গে পথ আলাদা হয়ে যাচ্ছে কোহলির।
একদিকে রানের দিক থেকে বিরাট যেমন বাকিদের টপকে এগিয়ে যাচ্ছেন সেই সময় তিনি আর্থিক দিক থেকেও টপকে যাচ্ছেন বাকিদের। বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ বিরাট। তাঁর মোট সম্পত্তি এক হাজার কোটি টাকা পার করেছে। তবে তাঁর এই সম্পত্তির অন্যতম কারণ হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। কোহলির ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে বড় অবদান ছিল বান্টি এবং তাঁর কোম্পানির।

কিন্তু বিশ্বকাপ হারের ২৪ ঘণ্টার মধ্যেই একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, বান্টির সঙ্গে সম্পর্কে ইতি টানছেন কোহলি। বান্টির সংস্থার নাম কর্ণারস্টোন। সংশ্লিষ্ট ক্রিকেট ওয়েবসাইটকে একটি সূত্র জানিয়েছেন, 'দীর্ঘদিন সাফল্যের সঙ্গে বান্টি এবং বিরাট পথ চলার পর, অবশেষে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিগত কয়েক বছরে বান্টির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, শুভমান গিলের।এবারসেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন কোহলিও।'
সূত্রের খবর অনুসারে নিজের এনডোর্সমেন্ট-এর অন্য কোনও কোম্পানির সঙ্গে আর যুক্ত থাকতে চাইছেন না কোহলি। তিনি নিজেই এবার একটি কোম্পানি খুলতে চলেছেন। ইতিমধ্যেই সেই কোম্পানির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।
শুনতে অবাক লাগলে এটাই বাস্তব। এই মুহূর্ত মাঠ এবং মাঠের বাইরে জনপ্রিয়তম ক্রিকেটারের নাম বিরাট কোহলি। প্রতিদিনই বাড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ। নামি ব্র্যান্ডের কোম্পানি টাকার থলি নিয়ে তাঁর জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের ব্র্যান্ডের প্রচার করানোর জন্য।
বর্তমানে একাধিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট। এরমধ্যে কোনও সংস্থায় তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর বা কোনও সংস্থায় তিনি কর্ণধার। সেই সংস্থাগুলোর তালিকায় রয়েছে পিউমা, এমআরএফ, টিসট, পেপসি, কোলগেট, স্য়ামসোনাইট, ভ্যালভোলিন, অডি ও পিএনবি। প্রতিটা সংস্থার থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন তিনি।
বলিউড ও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বদের আর্থিক দিক দেখাশোনা করেন বান্টি সজদে। গত প্রায় ১০ বছর ধরে বিরাট কোহলি এনডোর্সমেন্ট-এর সমস্ত কাজ দেখাশোনা করেন তিনি।বিরাট কোহলি একসঙ্গে অনেকগুলি সংস্থার এনডোর্সমেন্ট-এর কাজে যুক্ত। সবটাই ম্যানেজ করেন বান্টি।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications