Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: রঞ্জি খেলার জল্পনার মধ্যেই আলিবাগের বাড়িতে গৃহপ্রবেশের আয়োজন বিরাটের? দেখুন ভিডিও

অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি। আপাতত তাঁর রঞ্জি খেলা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে অনুশীলন শুরু করলেও দিল্লি থেকে অনেক দূরে আরব সাগরের তীরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন কোহলি। আম্তর্জাতিক ক্রিকেট থেকে এখন কিছুটা বিরতি পেয়েছেন বিরাট, এই সময়েই আলিবাগের নতুন বাড়িতে গৃহপ্রবেশ সেরে নেবেন তিনি!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও এবং একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, অনুষ্ক শর্মা এবং বিরাট কোহলি বুধবার তাদের আলিবাগ সম্পত্তির জন্য একটি গৃহপ্রবেশের উদযাপনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৪ সালেরই টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছু অবসর সময় নিয়েছেন, বিরাটকে পরবর্তীতে ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে খেলতে দেখা যাবে। মাঝের সময়টা তারকা দম্পতি নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান সেরে নিতে পারেন। সম্প্রতি তাদের আলিবাগের বাড়িতে যাওয়ার সময় গেটওয়ে অফ ইন্ডিয়াতে দেখা গেছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গৃহপ্রবেশের জন্য প্রয়োজনীয় পুজোর প্রস্তুতি চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজন মানুষ পুজোর সামগ্রী নিয়ে নৌকায় উঠেন, আর একটি পুরোহিতও নৌকায় বসে আছেন। ফলে এখান বিরুষ্কার নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এই দম্পতি তাদের আলিবাগের বাড়িতে প্রথমবারের মতো একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন। সূত্রের খবর, বিরাট কোহলি ২০২৩ সালে আলিবাগ-এ দুই হাজার বর্গফুটের একটি বাড়ির কিনে ছিলেন, সেই বাড়ি তারা সংস্কার করে নিজেদের মতো করেই সাজিয়েছেন। সেই বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান হতে চলেছে।

রবিবার সাত সকালেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে হাজির হন বিরুষ্কা। বিলাসবহুল গাড়ি থেকে জেটিতে যাওয়ার সময় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ক্যামেরা বন্দি হয়েছেন দুই জনে। কালো শর্টস এবং ওভারসাইজের হালকা নীল শার্টে অনুষ্কাকে দেখা যায়। তাঁর চোখে ছিল রোদ চশমা। অন্যদিকে বিরাটকে কালো পোশাকে দেখা যায়।

কয়েকদিন আগেই ভারতের ব্যাটার বিরাট কোহলি এবং অভিনেতা অনুষ্কা শর্মা শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের সাথে দেখা করতে বৃন্দাবনে গিয়েছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কোহলি এবং অনুষ্কা প্রমাণ করে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের আর্শীবাদ প্রার্থনা করছেন। এমনকি তাঁরা তাদের দুই সন্তানকেও নিয়ে গিয়েছিলেন।

বিরাটদের নিয়ে বোর্ড নির্দেশ দিয়েছে যে কোচ এবং ক্রিকেটারদের টিম বাসে একসঙ্গে ভ্রমণ করতে হবে। তবে সম্প্রতি বিরাট সহ কয়েকজন ক্রিকেটার নিজেদের মতো করে সফর করছিলেন। এবার সেটা বন্ধ হতে চলেছে। এটাও জানা গিয়েছে, কোনও ক্রিকেটারের মালপত্রের ওজন ১৫০ কিলোর বেশির হলে বোর্ড বাড়তি খরচ দেবে না। ১৫০ কিলো পর্যন্ত বোর্ড খরচ বহন করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+