Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Hazare Trophy: গোয়াকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে বাংলা, সুদীপদের বিরুদ্ধে ফ্লপ সচিন পুত্র অর্জুন

বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা। রবিবার গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে গোয়াকে হেলায় হারাল বঙ্গ ব্রিগেড। গোয়ার বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়ে পরের রাউন্ডে স্থান অনেকটাই নিশ্চিত করে ফেলল লক্ষ্মীরতন শুক্লার দল। টুর্নামেন্টে একটিও ম্যাচ জিততে না পারা গোয়াকে হারাতে সেভাবে বেগ পেতেই হল না বাংলা দলকে।

চোটের জন্য এই ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ খেলতে পারেননি, তাঁর পরিবর্তে ঋত্বিক রায় চৌধুরীকে খে‌লায় বাংলা টিম ম্যানেজমেন্ট। কিন্তু এই ম্যাচে ঈশ্বরণের অভাব কোনওভাবেই টের পাওয়া গেল না। বলা ভালো টের পেতে দিলেন না বাংলার পেসাররা। বঙ্গ বোলারদের দাপটে অনায়াস জয় এল।

Vijay Hazare Trophy

রবিবার অবশ্য টস ভাগ্য সঙ্গ দেয় অধিনায়ক সুদীপ কুমার ঘরামিকে। টসে জিতে গোয়াকে ব্যাট করতে পাঠায় বাংলা। কিন্তু শুরু থেকেই বল হাতে দাপট দেখাতে থাকেন বাংলার দুই পেসার আকাশদীপ এবং মহম্মদ কাউফ। গোয়ার ওপেনার ঈশান গাদেকারকে সাজঘরে ফিরিয়ে প্রথম আঘাত আনেন কাউফ। এরপর গোয়া দলের টপ এবং মিডল অর্ডার ধসে গেল দুই বঙ্গ বোলারের পেস আক্রমণে।

গোয়ার দলের কো‌নও ব্যাটসম্যানই সেভাবে রানের খাতা খুলতেই পারলেন না। একটা সময় ৮২ রানেই ৯ উইকেট পড়ে যায় গোয়া দলের। কিন্তু দলকে ১০০ রানের গণ্ডি পার করালেন দীপরাজ গাওকার। গোয়ার এই ব্যাটসম্যান ৪৬ বলে অপারজিত ৩৪ ‌রানের ইনিংস খেলেন। এই ম্যাচে ব্যাট হাতে ০ রানেই আউট হলেন অর্জুন তেন্ডু‌লকর।

২৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রান তোলে গোয়া। বাংলার হয়ে আকাশদীপ ও মহম্মদ কাইফ তিনটি করে উইকেট নেন। শাহবাজ আহমেদ ও করণ লাল দুটি করে উইকেট নেন। দুরন্ত পারফৱম্যান্স করলেন শামির ভাই কাইফ।

জবাবে ব্যাট করতে নেমে ২২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। ঈশ্বরণ না থাকায় ওপেনিংয়ে অভিষেক পোড়েলের সঙ্গী হন হাবিব গান্ধী। হাবিব ৪৮ রান করে অর্জুন তেন্ডুলকরের বলে আউট হন। অভিষেক ২০ রানে আউট হন। এরপর সুদীপ ঘরামি ১৫ এবং শাহবাজ ২১ রানে অপরাজি থেকে ম্যাচ জিতিয়ে দেন বাংলাকে।

৫ ম্যাচে ১৬ পয়েন্টে নিয়ে গ্রুপ শীর্ষে থাকল বাংলা। সম সংখ্যাক ম্যাচ খেলে একই পয়েন্টে আছে মধ্যপ্রদেশও। বাংলার শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। তবে এই টুর্নামেন্টে বাংলার হয়ে আর খেলতে পারবেন না ঈশ্বরণ। তিনি বাড়ি ফিরে গিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+