Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: তিন স্পিনারে নামছে ইংল্যান্ড, প্রথম টেস্টে ব্রাত্যই থাকলেন জেমস অ্যান্ডারসন

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচের আগেরদিনই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড দল। প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে নেই জেমস অ্যান্ডারসর। সিনিয়র এই পেসারকে বাইরে রেখেই দল সাজাল ইংল্যান্ড ক্রিকেট দল।

হায়দরাবাদে ঘূর্ণি উইকেটই অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। ফলে তিন স্পিনার নিয়েই মাঠে নামছে ব্রিটিশ দল। এই ম্যাচে অভিষেক হচ্ছে টম হার্টলির। ইংল্যান্ডের টেস্ট দলের অন্যতম সদস্য ছিলেন শোয়েব বশির। ২০ বছরের অফ স্পিনার ভারতের ভিসা পাননি। তাই দলের সঙ্গে এ দেশে আসতে পারেননি তিনি।

IND vs ENG

বৃহস্পতিবার হায়দরাবাদে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তিন বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি মার্ক উডকে তাদের একমাত্র ফাস্ট বোলার হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড। টম হার্টলি যিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে মাত্র ২০টি প্রথম-শ্রেণীর খেলায় ৪০ উইকেট নিয়েছেন। তার পাশে থাকবেন লেগস্পিনার রেহান আহমেদ, যার একমাত্র টেস্ট উপস্থিতি গত বছর পাকিস্তান সফরে, যেখানে তিনি দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়াও স্পিনার হিসাবে আছেন জ্যাক লিচ।

ইংল্যান্ডের তিন স্পিনারের মধ্যে রেহান ও হার্টলি দুজনই অনভিজ্ঞ। রেহান এর আগে টেস্ট খেলেছেন মাত্র ১টি। জো রুট, যিনি ভারতে ইংল্যান্ডের শেষ টেস্ট সফরে আহমেদাবাদে দুরন্ত বোলিং করেছিলেন এবারও বল হাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে,। তিন স্পিনার খেলানোর কারণেই একাদশে জায়গা হয়নি ৬৯০ উইকেটর মালিক অ্যান্ডারসনের। এমন সিদ্ধান্ত যদিও মোটেই অবাক করা নয়।

হায়দরাবাদের পিচে ভালোমতো বল ঘুরবে। আর সেটা যে প্রথম দিন থেকেই হবে, ফলে স্পিনারদের উপরই বেশি ভরসা রাখত হবে স্টোকসকে। সেই পরিস্থিতিতে স্টোকসের হাতে সবথেকে অভিজ্ঞ স্পিনার হিসেবে আছেন লিচ। ইংল্যান্ড শিবির আশাবাদী লিচই সব থেকে বেশি উইকেট এনে দেবেন।

ইংল্যান্ডের একাদশে জনি বেয়ারস্টো থাকলেও, দস্তানা হাতে যে ফোকসকে দেখা যাবে, তার ইঙ্গিত মিলেইছিল। তেমনটাই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ অ্যাশেজ় টেস্ট থেকে এই টেস্টের একাদশে ইংল্যান্ড সব মিলিয়ে মোট চার বদল ঘটিয়েছে। স্পিন অস্ত্রেই পাল্টা আঘাত করতে চাইছে ইংল্যান্ড শিবির।

ইংল্যান্ডের প্রথম একাদশ- জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+