রোহিত-বিরাটের আলিঙ্গনে আবেগ আনল আনন্দাশ্রু, মেলবোর্নে পাকিস্তান বধ সেরে সেরা ইনিংস বাছলেন কিং কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলিই ভারতের সফলতম ব্যাটার। আজ মেলবোর্নে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অনবদ্য ইনিংস খেলে ভারতকে এনে দিলেন চার উইকেটে রুদ্ধশ্বাস জয়। টি ২০ আন্তর্জাতিকে চতুর্থবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে মেলবোর্নের ইনিংসটিকেই সেরা হিসেবে বেছে নিলেন কিং কোহলি।
|
ফের ম্যাচের সেরা
বিরাট কোহলি ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানকে হারিয়ে ম্য়াচের সেরা হয়েছিলেন। মেলবোর্নে ১ লাখের কাছাকাছি দর্শকের সামনে খেলার জন্য মুখিয়ে ছিলেন। মাঠ ছাড়লেন দেশকে জিতিয়ে। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে রবি শাস্ত্রীর কথা ঠিকভাবে শুনতেই পারছিলেন না। ভারতের জয়ের আনন্দে তখন গর্জে উঠেছে এমসিজি। বিরাট বলেন, এই অভিজ্ঞতা অভূতপূর্ব। আমি সত্যিই কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। কীভাবে সবকিছু হলো তা আমার ধারণাতেই নেই। ব্যাটিং করার সময় হার্দিক পাণ্ডিয়া বারবার আমাকে বলছিলেন, আমরা শেষ অবধি থাকতে পারব এই বিশ্বাসটা রাখতে। সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না।

ভাষা হারালেন বিরাট
৩১ রানে চার উইকেট হারানোর পর হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিরাটের শতাধিক রানের জুটিতেই ভারতের জয়ের ভিত তৈরি হয়। বিরাট বলেন, প্যাভিলিয়ন প্রান্ত থেকে যখন শাহিন শাহ আফ্রিদি বল করতে আসেন তখন ওই ওভারটিতে বেশি রান তোলার পরিকল্পনা করি হার্দিকের সঙ্গে। আমাদের কাছে সমীকরণ স্পষ্ট ছিল। মহম্মদ নওয়াজের এক ওভার বাকি ছিল। পাকিস্তানের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের দিকেও নজর রাখছিলাম। হ্যারিসের শেষ ওভারটিতেও বেশি রান তুলতে পারলে পাকিস্তান প্যানিকের কবলে পড়বে, এটা বুঝতে পারছিলাম। ৬ বলে ১৬ রান দরকার ছিল। যেভাবে জয় এসেছে, তাতে ভাষা হারিয়েছি।

জোড়া ছক্কাই টার্নিং পয়েন্ট
বিরাট কোহলি হ্যারিস রউফের শেষ দুই বলে যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তার প্রশংসা করছে সকলে। ৮ বলে ২৮ দরকার ছিল, ওই জোড়া ছক্কায় সমীকরণ গিয়ে দাঁড়ায় ৬ বলে ১৬। বিরাট জানিয়েছেন, সেই সময় তিনি নিজেকে বারবার বলছিলেন ওই দুটি বলে ছক্কা মারতেই হবে। কোনও আগাম পরিকল্পনা না করেই ছয় দুটি তিনি মেরেছেন বলে জানান কিং কোহলি। লং অনে ছক্কাটি অপ্রত্যাশিত ছিল। ওটি ব্যাক অব লেংথ স্লোয়ার ডেলিভারি ছিল। ফাইন লেগ দিয়ে যে ছক্কাটি হাঁকান সেটি শর্ট বল হবে প্রত্যাশা করেছিলেন। নিজের রেঞ্জে পাওয়ায় ব্যাটটি চালিয়ে বাউন্ডারি পার করেছেন অবলীলায়।

সেরা ইনিংস
বিরাট কোহলি এক প্রশ্নের উত্তরে বলেন, এতদিন অবধি অস্ট্রেলিয়ায় মোহালির ইনিংসটিকেই টি ২০ আন্তর্জাতিকে নিজের সেরা ইনিংস বলে এসেছি। সেই ম্যাচে ৫২ বলে ৮২ করেছিলাম। আজ করলাম ৫৩ বলে ৮২। দুটি ইনিংসই আমার কাছে স্পেশ্যাল। কিন্তু এই ম্যাচের পরিস্থিতি ও গুরুত্বের নিরিখে এই ইনিংসটিকেই সবচেয়ে এগিয়ে রাখছেন কোহলি। খারাপ সময়ে যেভাবে ক্রিকেটপ্রেমীরা তাঁর পাশে থেকেছেন সেজন্যও ধন্যবাদ জানান বিরাট।

বিরাট-রোহিত আলিঙ্গনাবদ্ধ
গত টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বেই পাকিস্তানের কাছে বিশ্বকাপের আসরে প্রথমবার পরাস্ত হয়েছিল ভারত। আজ মধুর প্রতিশোধ নিলেন। রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক জল্পনা চলতেই থাকে। এদিনই বিশ্বকাপে প্রথমবার ভারতকে নেতৃত্ব দিলেন রোহিত। আর সেই ম্যাচেই ব্যাকফুটে চলে যাওয়া দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বিরাট। তিনি এই জয়ের জন্য হার্দিকের যোগ্য সঙ্গতকেও কৃতিত্ব দিয়েছেন। ম্যাচ শেষ হতেই বিরাটের চোখে দেখা গিয়েছে আনন্দাশ্রু। এই ম্যাচ শুরুর আগে যখন জাতীয় সংগীত বাজছিল তখন রোহিতের চোখেও জল দেখা গিয়েছে। ম্য়াচ শেষে বিরাটকে গিয়ে জড়িয়ে ধরেন রোহিত। পাশে ছিলেন হার্দিক। রোহিতও বলেছেন, এই ইনিংসটিই দেশের হয়ে বিরাটের খেলা সেরা ইনিংস।
Turning back time! The chase master @imVkohli is back and what a match to showcase his skills. What a game we have witnessed today!
— Jay Shah (@JayShah) October 23, 2022
Congratulations #TeamIndia 🇮🇳#INDvsPAK2022 @BCCI @ICC pic.twitter.com/3C0lU8zXfY
Bromance ♥️🫂🤝🏼#TeamIndia | #T20WorldCup | #INDvPAK | @ImRo45 | @imVkohli pic.twitter.com/gjDQcu0Ppn
— BCCI (@BCCI) October 23, 2022












Click it and Unblock the Notifications