T20I Record: টি২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার, প্রথম ছয় ওভারের ঝড়েই উড়ে গেল স্কটল্যান্ড
T20I Record: টি২০ আন্তর্জাতিকে ফের বিশ্বরেকর্ড। এবার প্রথম ছয় ওভারে বা পাওয়ারপ্লে-র ওভারে সবচেয়ে বেশি রান ওঠার নিরিখে। অস্ট্রেলিয়া নিজেদের দখলে নিল বিশ্বরেকর্ড।
আজ এডিনবার্গে প্রথম টি২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারাল স্কটল্যান্ডকে। ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় এলো ৬২ বল বাকি থাকতেই।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড তোলে ৯ উইকেটে ১৫৪ রান। জর্জ মুন্সে ২৮, ম্যাথু ক্রস ২৭ ও অধিনায়ক রিচি বেরিংটন ২৩ রান করেন। শন অ্যাবট তিনটি, জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন। রাইলে মেয়ারডিথ ও ক্যামেরন গ্রিনের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৯.৪ ওভারেই, মাত্র তিন উইকেট হারিয়ে। ৩.৫ ওভারে ৫০ ও ৫.৩ ওভারে ১০০ রান পার করে ফেলে অজিরা। অভিষেক ম্যাচে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৩ বলে ০ রানে আউট হন। এরপর ঝড় তোলেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ।
৬.১ ওভারে মিচেল মার্শ আউট হন দলের ১১৩ রানের মাথায়। এই ওভারের শেষ বলে আউট হন ট্রাভিস হেড, দলগত ১২৩ রানে। হেড ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ২৫ বলে ৮০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ৫টি ছয়।
মিচেল মার্শ ১২ বলে ৩৯ রান করেন। জশ ইনগ্লিস ১৩ বলে ২৭ ও মার্কাস স্টইনিস ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন। মার্ক ওয়াট ২টি ও ব্র্যান্ডন ম্যাকমুলেন একটি উইকেট পেয়েছেন।
অস্ট্রেলিয়া এদিন ৬ ওভারে ১১৩ রান তুলে নয়া বিশ্বরেকর্ড। টি২০ আন্তর্জাতিকে প্রথম ৬ ওভারে এত রান এর আগে কেউ করেনি। অস্ট্রেলিয়া এদিন ভেঙে দিল দক্ষিণ আফ্রিকার রেকর্ড। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রোটিয়ারা বিনা উইকেটে ১০২ তুলেছিল প্রথম ৬ ওভারে।
২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে ৯৮ তুলেছিল। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাওয়ারপ্লে-তে কোনও উইকেট না খুইয়ে তোলে ৯৩ রান। চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ৬ ওভারে ১ উইকেট খুইয়ে ৯২ রান তুলেছিল।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications