T20 World Cup: পাকিস্তানকে হারিয়ে সুপার চমক আমেরিকার, ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা বাবরদের

বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। নির্ধারিত ৪০ ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত হল না। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেই জয় পেল মার্কিনীরা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। এই ম্যাচে বড় রান করতে ব্যর্থ হল পাক ওপেনিং জুটি। ৯ রানে পড়ল প্রথম উইকেট। মহম্মদ রিজওয়ান আউট হলেন ৯ রান করে। তিন নম্বরে নামা উসমান খানও তিন রান করে আউট হলেন। ফকর জামানও ১১ রান করে সাজ ঘরে ফিরলেন।

T20 World Cup

শুরুতেই তিন উইকেট হারানো পাক দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। সাদাব খানের সঙ্গে ৭৪ ,রানের জুটি গড়েন। ৪৩ বলে ৪৪ রান করেন বাবর। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও দুটি ছক্কা। সাদাব খান করেন ২৫ বলে ৪৪ রান। একটি চার ও তিনটে ছয় মারেন এই পাক ব্যাটসম্যান।

ইফতিকার আহমেদ ১৮ রান করেন। শেষ দিকে নেমে চালিয়ে খেলেন শাহীন শাহ আফ্রিদি। ১৫ বলে ২২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। মার্কিন বোলারদের হয়ে কেটিংয়ে তিনটি ও সৌরভ দুটি উইকেট যেন।
শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জমাট ইনিংস খেলতে থাকেন মার্কিন ব্যাটারা, ওপেনিং জুটিতেই উঠে ৩৬ রান। নাশিম শাহের বলে স্টিভেন টেলর ১২ রান আউট হন। এরপর পাক বোলারদের চাপে ফেলে দেন মোনাক প্যাটেল এবং আন্দ্রিরেসের গুস। এই জুটি বড় রান তোলে স্কোরবোর্ডে। গুস ২৬ বলে ৩৫ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিলপাঁচটি চার এবং একটি ছক্কা।

অধিনায়ক মোনাক প্যাটেল ৩৮ বলে ৫০ রান করলেন। সাতটি চার এবং একটি ছক্কা মারেন এই মার্কিন ব্যাটার। এরপর আমেরিকার ব্যাটিংয়েক হাল ধরেন অ্যারণ জোন্স এবং নিশীথ কুমার। ক্রমেই টান টান উত্তেজনার দিকে এগোতে থাকে ম্যাচ। খেলা জমিয়ে দিলেন এই দুই ব্যাটার।জোন্সের ২৬ বলে ৩৬ এবং নিশীথের ১৪ বলে ১৪ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে আমেরিকা। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আমেরিকার হয়ে ব্যাট করতে নামেন জোন্স এবং হরমীত। প্রথম বলেই আমিরকে চার মারেন জোন্স। সুপার ওভারে তিনটি হোয়াইড বল করে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮ রান তোলে আমেরিকা। জয়ের জন্য ১ ওভারে ২০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে পাকিস্তান।

ফকর জামান এবং ইফতিকার আহমেদ ব্যাটিং করতে নামেন সুপার ওভারে। ৪ রান করেই আউট হন ইফিতকার। এরপর ব্যাট করতে নামেন সাদাব খান। কিন্তু পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর আগেই থামিয়ে দিল আমেরিকা।

প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছিল আমেরিকা। এরআগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল মার্কনীরা। পর পর দুই ম্যাচ জিতে গ্রুপ লিগের শীর্ষে আমেরিকা। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান, তার আগে বড় ধাক্কা খেল বাবর আজমের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+