T20 World Cup: টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি কাদের বিরুদ্ধে বেশি সফল? ব্যক্তিগত সর্বাধিক স্কোর কোন ম্যাচে?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি সর্বাধিক রান সংগ্রহকারী। সেই রেকর্ড এবারের বিশ্বকাপেও অটুট থাকবে কিনা তা স্পষ্ট হয়ে যাবে আগামী মাসেই।
২০১২ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ খেলেছেন বিরাট। পাঁচটি সংস্করণের মধ্যে দুটিতে হয়েছেন টুর্নামেন্টের সেরা, যে নজির আর কারও নেই।

২০১২ সালে বিরাট টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেন আফগানিস্তানের বিরুদ্ধে। ৩৯ বলে করেন ৫০ রান করে হন ম্যাচের সেরা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ বলে ৪০, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ বলে ১৫, পাকিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ৭৮ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ বলে ২ রান করেন।
২০১৪ সালের টি২০ বিশ্বকাপে বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ৩২ বলে অপরাজিত ৩৬, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১ বলে ৫৪, বাংলাদেশের বিরুদ্ধে ৫০ বলে অপরাজিত ৫৭, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ বলে ২৩, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে ৪৪ বলে অপরাজিত ৭২ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে করেন ৫৮ বলে ৭৭।
দেশের মাটিতে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে বিরাট নিউজিল্যান্ড ম্যাচে ২৭ বলে ২৩, পাকিস্তানের বিরুদ্ধে ৩৭ বলে অপরাজিত ৫৫, বাংলাদেশ ম্যাচে ২৪ বলে ২৪, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ৮২ রান করেন। সেবারের সেমিফাইনালে বিরাট টি২০ বিশ্বকাপে কেরিয়ারের সেরা ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেললেও হেরে যায় ভারত।
২০২১ সালের টি২০ বিশ্বকাপে বিরাট ভারতকে নেতৃত্ব দেন। সেবার পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ বলে ৫৭ রান করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৯ রান করেন। আফগানিস্তান ম্যাচে ব্যাট করতে নামেননি। স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ বলে অপরাজিত ২ করেন। নামিবিয়া ম্যাচেও ব্যাট করতে নামেননি।
২০২২ সালে সর্বশেষ টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেছিলেন। নেদারল্যান্ডস ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৬২, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ বলে ১২, বাংলাদেশ ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৬৪, জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে ২৬ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৪০ বলে ৫০ রান করেন বিরাট। টি২০ বিশ্বকাপে তিনি ১৪টি হাফ সেঞ্চুরি করেছেন। সবচেয়ে বেশি সাফল্য পাকিস্তানের বিরুদ্ধেই।












Click it and Unblock the Notifications