Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গেইলের দখলে, রোহিত কতটা দূরে?

T20 World Cup Statistics: চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের অফিসিয়াল ইভেন্ট সং ছিল এটি।

টি২০ মানেই ব্যাটারদের কাছে চার-ছক্কার প্রত্যাশায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। যার ৮টিই নিকোলাস পুরাণের।

T20 World Cup

এবারের আইপিএলও সাক্ষী থেকেছে সবচেয়ে বেশি ছক্কার। ১৬ ম্যাচে একাই ৪২টি ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা। হেইনরিখ ক্লাসেন ও বিরাট কোহলি মেরেছেন ৩৮টি করে, পুরাণ মারেন ৩৬টি। ফলে টি২০ বিশ্বকাপে এবার ক্রিস গেইলের রেকর্ড অক্ষত থাকে কিনা সেটাই বড় প্রশ্ন।

ক্রিস গেইল টি২০ বিশ্বকাপে ৩৩ ম্যাচের ৩১ ইনিংসে মোট ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন। টি২০ বিশ্বকাপে সর্বাধিক ছক্কার এটিই রেকর্ড। অনেক পিছনে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ৩৯ ম্যাচে ৩৬ ইনিংসে ৩৫টি ছক্কা মেরে রয়েছেন দ্বিতীয় স্থানে।

পরিস্থিতি যা, তাতে এবারেও টি২০ বিশ্বকাপে ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙা দুঃসাধ্যই বলা চলে। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়ের নিরিখে রয়েছেন তৃতীয় স্থানে। ২৭ ম্যাচে ২৭ ইনিংসে তাঁর ছক্কার সংখ্যা ৩৩টি। ফলে রোহিত ও বাটলারের মধ্যে জোর টক্কর চলতেই পারে।

টি২০ বিশ্বকাপে যুবরাজ সিং ৩৩টি, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার ৩১টি করে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এবি ডি ভিলিয়ার্স টি২০ বিশ্বকাপে মেরেছেন ৩০টি ছয়। বিরাট কোহলি ২৭ ম্যাচে ২৫ ইনিংসে টি২০ বিশ্বকাপে ২৮টি ছক্কা মেরেছেন। ফলে কিং কোহলি সব কিছু ঠিকঠাক চললে আরও অনেকটাই উঠে আসতে পারবেন।

টি২০ বিশ্বকাপে সর্বাধিক ছয় মারার নিরিখে প্রথম দশে থাকা বাকি দুজন হলেন ডোয়েইন ব্র্যাভো ও মাহেলা জয়বর্ধনে। দুজনেই মেরেছেন ২৫টি করে ছয়। টি২০ বিশ্বকাপে ২৩টি করে ছয় মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, জেপি ডুমিনি, রস টেলর, মার্টিন গাপটিল ও শাকিব আল হাসান।

২০২২ সালের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১টি ছয় মারেন জিম্বাবোয়ের সিকান্দর রাজা। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১০টি করে ছয় মেরেছিলেন। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৩টি ছয় মারেন বাটলার। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ১২টি, নামিবিয়ার ডেভিড উইসে ১১টি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১০টি করে ছয় মারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+