T20 World Cup: টি২০ বিশ্বকাপে কোন ব্যাটারের স্ট্রাইক রেট সর্বাধিক? বিরাটের ঘাড়ে নিঃশ্বাস রোহিতের
T20 World Cup 2024: টি২০ ফরম্যাটে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় স্ট্রাইক রেট। এতটাই যে, সদ্যসমাপ্ত আইপিএলে বিরাট কোহলি শতরান করার পরেও সামলাতে হয়েছে স্ট্রাইক রেটের খোঁচা।
টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান রয়েছে বিরাট কোহলির। যদিও স্ট্রাইক রেটে এগিয়ে জস বাটলার (অন্তত ৬০০ বা তার বেশি রান যাঁদের সেই তালিকায়)। ৫০০ রান মাপকাঠি ধরলে শীর্ষে শাহিদ আফ্রিদি।

ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার টি২০ বিশ্বকাপে ২৭ ম্যাচে ৭৯৯ রান করেছেন, ১টি শতরান ও চারটি অর্ধশতরানের সৌজন্যে। তাঁর স্ট্রাইক রেট ১৪৪. ৪৮। তাঁর পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ৩০ ম্যাচে ২৯ ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ১৪৩.৪০।
উল্লেখযোগ্য বিষয় হলো, টি২০ বিশ্বকাপে যাঁদের অন্তত ৬০০ রান রয়েছে সেই ব্যাটারদের সর্বাধিক স্ট্রাইক রেটের তালিকায় প্রথম পাঁচে ভারতের কেউ নেই। তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল, টি২০ বিশ্বকাপে দুটি শতরান রয়েছে গেইলের। ৩৩ ম্যাচে ৩১ ইনিংসে গেইল ৯৬৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪২.৭৫।
টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী মাহেলা জয়বর্ধনে। তিনি এই তালিকায় রয়েছেন চারে। জয়বর্ধনে ৩১ ম্যাচে ১০১৬ রান করেছেন ১৩৪.৭৪ স্ট্রাইক রেট রেখে। পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ৩৪ ম্যাচে ৮০৬ রান করা ওয়ার্নারের টি২০ বিশ্বকাপে স্ট্রাইক রেট ১৩৩.২২।
বিরাট কোহলি ২৭ ম্যাচে ২৫ ইনিংসে ১১৪১ রান করেছেন, তিনি সর্বাধিক স্ট্রাইক রেটের তালিকায় আছেন ষষ্ঠ স্থানে। কোহলির স্ট্রাইক রেট ১৩১.৩০। রোহিত শর্মা আর ৩৭ রান করলেই তৃতীয় ব্যাটার হিসেবে টি২০ বিশ্বকাপে ১ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন। টি২০ বিশ্বকাপে ৩৯ ম্যাচে ৩৬ ইনিংসে ৯৬৩ রান করা রোহিতের স্ট্রাইক রেট ১২৭.৮৮।
তাঁদের পরে রয়েছেন যথাক্রমে তিলকরত্নে দিলশান (১২৪.০৬), শোয়েব মালিক (১২৩.২৮), শাকিব আল হাসান (১২২.৪৪), মার্টিন গাপটিল (১১৪.২৫), কেন উইলিয়ামসন (১১৩.৮৪) এবং কুমার সঙ্গকারা (১১২.২২)।
যদি টি২০ বিশ্বকাপে অন্তত ৫০০ রান রয়েছে এমন ব্যাটারদের তালিকা দেখা হয় তাহলে অবশ্য বাটলার থাকবেন তিনে। সেক্ষেত্রে শাহিদ আফ্রিদির স্ট্রাইক রেট ১৫৪.২৩ এবং কেভিন পিটারসেনের টি২০ বিশ্বকাপের স্ট্রাইক রেট ১৪৮.৩৩। পিটারসেনের পরে বাটলার। ৬০০ রান ন্যূনতম এমন ক্ষেত্রে বাটলার ছিলেন শীর্ষে। তবে যদি ৫০০-কে ন্যূনতম ধরা হয়, সেক্ষেত্রে বাটলার চলে আসবেন তিনে। সেইমতো আরও ২ ধাপ করে পিছিয়ে যাবেন বাকিরা।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications