T20 World Cup:হুমকি রয়েছে জঙ্গি সংগঠনের, ভারত-পাক ম্যাচে যুদ্ধক্ষেত্রের নিরাপত্তা মোতায়েন করছে মার্কিন প্রশাসন

যে কোনও আইসিসি টুর্নামেন্টে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত পাকিস্তান ম্যাচ। ব্যতিক্রম নয় টি২০ বিশ্বকাপও। নাসাউ কাউন্টির মাঠে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস। একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার হূমকি দেওয়া হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে 'লোন উলফ'।

কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক মার্কিন প্রশাসন। ভারত পাক ম্যাচে নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না পুলিশ। নিরাপত্তা বন্দোবস্ত কতটা কড়া তা বোঝা গিয়েছে ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে। খেলা চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে রোহিত শর্মার দিকে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

T20 World Cup

রিপোর্ট অনুসারে, বিশেষজ্ঞ স্নাইপার এবং সাদা পোশাকের পুলিশ সদস্যদের নিয়ে গঠিত বিশেষ দল বনাম পাক-এর জন্য মাঠের বিভিন্ন অংশে থাকবে।নিরাপত্তা নিশ্চিত করার সর্বশেষ ব্যবস্থায়, টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাক ম্যাচে জন্য নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামের গোপন স্থানে স্নাইপারদের মোতায়েন করা হবে।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য তাদের প্রচেষ্টায়, নাসাউ পুলিশ বিভাগ এফবিআই, ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। অতিরিক্তভাবে, চারটি ড্রপ-ইন পিচ বিশেষ অফিসারদের দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে যারা পিচগুলিকে বাধাগ্রস্ত করা এড়াতে নতুনভাবে নিয়োগ করা হয়েছে।

আপাতত ভারতীয় ক্রিকেটারদের ঘোরাঘুরিতে কোনও বাধা নেই। বিশ্বকাপ খেলতে যাওয়ার পরে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, শিবম দুবেদের দেখা গিয়েছে আমেরিকার রাস্তায় ঘুরে বেড়াতে। সেখানে রেস্তরাঁয় খাবারও খেয়েছেন তাঁরা। তবে মাঠে ও হোটেলে নিরাপত্তা যথেষ্ট কড়া। সেখানে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

আমেরিকায় আসার পর থেকেই কোহলিকে নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। তাঁকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হচ্ছে।সোশ্যাল মিডিয়ায় মার্কিন মুলুক থেকে বিরাট কোহলির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাট কোহলিকে কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+