Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: বিশ্বকাপে বিরাট চমক আফগানিস্তানের, অস্ট্রেলিয়াকে হারিয়ে জমিয়ে দিল সেমিফাইনালের ‌লড়াই

টি২০ বিশ্বকাপে সব থেকে বড় চমক দিল আফগানিস্তান। গত বছর ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও শেষপর্যন্ত জিততে পারেনি। একদিনের বিশ্বকাপের বদলা টি২০ বিশ্বকাপে নিল পাঠানরা। টি২০ বিশ্বকাপের সুপার ৮-র দ্বিতীয় ম্যাচে কিংসটাউনে তারা অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানরা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তাঁর সেই সিদ্ধান্ত কাজে এল না। আফগানিস্তানের দুই ওপেনার ১১৮ রানের জুটি তৈরি করলেন। রহমানুল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬০ রানের ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল ৪টি করে চার এবং ছক্কা। অপর আফগান ওপেনার ইব্রাহিম জাদরান করলেন ৪৮ বলে ৫১ রান।

T20 World Cup

দুই ওপেনার ফেরার পরই তাসের ঘরের মতোই ভেঙে পড়ল আফগানিস্তানের ব্যাটিং। ওমরজাই(২) করিম জন্নত(১৩), রশিদ খান(২), গুলবাদিন নায়েব (১০) রানে আউট হলেন। ফলে স্কোর বোর্ডে খুব বেশি রান তুলতে সক্ষম হল না পাঠানরা। আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করতে পারে।
বল হাচে ফের নজির গড়লেন প্যাট কামিন্স। চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন অজি বোলার। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স। এছাড়াও জাম্পা ২টি, স্টইনিস একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে প্রাথমিক আঘাত দেন নভিন উল হক। প্ৰথম ওভারে ট্র্যাভিস হেডকে (০ রানে ) ফেরানোর পর নভিন নিজের দ্বিতীয় ওভারেই অধিনায়ক মার্শকে ১২ রানে আউট করেন। পাওয়ার প্লের মধ্যেই ওয়ার্নারকে (৩ রানে) ফিরিয়ে অজিদের বড়সড় ধাক্কা দেন মহম্মদ নবি। কিন্তু একদিনের বিশ্বকাপের মতোই এই ম্যাচেও অস্ট্রেলিয়াকে একাই টানতে থাকেন ম্যাক্সওয়েল।

৪১ বলে ৫৯ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে এদিনে পুরোপুরি ফ্লপ অজিদের বাকি ব্যাটাররা। স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্রত্যেকেই এলেন এবং ফিরে গেলেন। ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যায় অজিরা।

১৯.২ ওভারে ১২৭ রানেই অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। নায়েব ২০ রানে ৪ উইকেট নেন। নবীন উল হক ২০ রানে ৩ উইকেট নেন। মহম্মদ নবি ১ রান দিয়ে এক উইকেট তুলে নেন। তবে রশিদ খান ২৩ রান দিয়ে মাত্র এক উইকেট তুলতে সমর্থ হয়েছেন।

২১ রানে জিতে গ্রুপ ১-র সেমিফাইনালের লড়াই জমিয়ে দিল ‌আফগানরা।এই জয়ের ফলে বিশ্বকাপের সেমির দৌড়ে প্রত্যাবর্তন হল আফগানদের। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেই শেষ চারে চলে যেতে পারেন রশিদরা। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই চ্যাম্পিয়নদের ভাগ্য এ বারের টি-২০ বিশ্বকাপে ঝুলিয়ে রাখল আফগানরা।

ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে আফগানিস্তান নিজেদের ক্ষমতা প্রমাণ করছে। এরআগে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। সোমবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে আফগানরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+