T20 World Cup 2024: রাসেল-রোস্টনের ব্যাটে চাপমুক্তি, জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু ওয়েস্ট ইন্জিজের
টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনির। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ক্যারিবিয়ানরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবার খেলতে নামল পাপুয়া নিউগিনি। ব্যাটিং করতে নেমে শুরুতেই টনি উরার উইকেট হারায় তারা। ২ রান করেই শেফার্ডের বলে সাজঘরে ফেরেন টনি। এরপর লেগা সিয়াকা ১ রান করেই আকিল হোসেনের বলে আউট হন।

অধিনায়ক আসাদ ভালা চেষ্টা করেছিলেন বড় রান করার। কিন্তু ২২ বলে ২১ রান করার পরই জোসেফের বলে আউট হলেন আসাদ, পাপুয়া নিউগিনিকে লজ্জার হাত থেকে বাঁচালেন মিডল অর্ডারের ব্যাটার সেসে বুয়া। ৪৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন সেসে। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং একটি ছক্কা। শেষ পর্যন্ত জোসেফের বলেই আউট হলেন সেসে।
এরপর হিরি হিরি ২, চার্লস আমিনি ১২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। উইকেটরক্ষক কিপলিং ১৮ বলে ২৭ রান করে মানরক্ষা করেন। চাঁদ সোপের ১০ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে পাপুয়া নিউগিনি।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন জোসেফ।একটি করে উইকেট পান আকিল হোসেন, শেফার্ড এবং গুডাকেস।
মনে করা হয়েছিল স্কোর বোর্ডে অল্প রান থাকায় সহজেই ম্যাচ জিতে নেবে ক্যারিবিয়ানরা। কিন্তু সেটা হল না। ব্যাটিং করতে নেমে শুরুতেই জনসন চার্লসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টি শুরু হওয়ায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। নিকোলাস পুরান ২৭ বলে ২৭ রান করে আউট হলেন। ব্যান্ডন কিং ২৯ বলে ৩৪ রান করে আউট হলেন। ধীর গতিতেই রান তুলতে থাকে ক্যারিবিয়ানরা। ফ্রাঞ্জাইজি ক্রিকেটে যতটা আক্রমণাত্বক দেখায় ক্যারবিয়ানদের দেশের জার্সিতে ততটাই নিস্প্রভ থাকেন তাঁরা।
অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৪ বলে ১৫ রান করে আউট হলেন। এরপর রাদারফোর্ডও ২ রানে আউট হলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কঠিন সময়ে রোস্টন চেজ এবং রাসেল খেলার হাল ধরেন। রোস্টন ২৭ বলে ৪২ এবং রাসেল ৯ বলে ১৫ রান করেন। ১৯ ওভারের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৯ জুন ওয়েস্ট ইন্জিজের পরের ম্যাচ উগান্ডার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications