T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বিরাট কোহলির কত নম্বরে নামা শ্রেয়? এই ফরম্যাটে একমাত্র শতরান ওপেন করেই

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে শুরু হয়ে যাবে আর কয়েক ঘণ্টা পরেই। ভারতের অভিযান শুরু জুনের ৫ তারিখ আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে।

বিরাট কোহলি সস্ত্রীক নিউ ইয়র্ক পৌঁছেছেন। তবে কাল বাংলাদেশের বিরুদ্ধে তাঁর প্রস্তুতি ম্য়াচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

T20 World Cup 2024

বিরাট কোহলির কত নম্বরে ব্যাট করা উচিত তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন, দলের ভারসাম্য বজায় রাখতে বিরাটের ওপেন করা উচিত রোহিত শর্মার সঙ্গে। আবার অনেকের মতে, কোহলির জন্য টি২০ আন্তর্জাতিকে আদর্শ জায়গা তিন নম্বর।

বিরাট কোহলি ১১৭টি টি২০ আন্তর্জাতিকের ১০৯ ইনিংসে ৩১ বার অপরাজিত থেকে ৪০৩৭ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১২২। গড় ৫১.৭৫, স্ট্রাইক রেট ১৩৮.১৫। ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান রয়েছে। শূন্য রানে আউট ৫ বার। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে টি২০ আন্তর্জাতিকে নামবেন কোহলি।

বিরাট শেষবার ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিকে ওপেন করেছেন ২০২২ সালে। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে করেছিলেন অপরাজিত ১২২। টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে ৯টি ম্যাচে বিরাট ওপেন করেছেন। ম্যাচের প্রথম বল ফেস করেছেন এমন ৫ ম্যাচে ১১৯ রান করেছেন, সর্বাধিক ৩৯। গড় ২৩.৮০, স্ট্রাইক রেট ১৩৮.৩৭।

প্রথম বল ফেস করেননি, কিন্তু ওপেন করেছেন এমন চারটি ম্যাচে বিরাট ২৮১ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১২২। গড় ১৪০.৫০, স্ট্রাইক রেট ১৭৩.৪৫। আইপিএলে বিরাট ওপেন করেন। এবার তিনি সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। যদিও দেশের হয়ে সিংহভাগ ম্যাচে বিরাট নেমেছেন তিনে।

টি২০ আন্তর্জাতিকে তিন নম্বরে বিরাট কোহলি ৮০ ম্যাচে ৮০ ইনিংসে ২৩ বার অপরাজিত থেকে ৩০৭৬ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৪। গড় ৫৩.৯৬, স্ট্রাইক রেট ১৩৫.২৬। চার নম্বরে নেমেছেন ১৭ ম্যাচে, ৫০৯ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৭, গড় ৪২.৪১, স্ট্রাইক রেট ১৪১.৩৮।

বিরাট ২০১০ সালে একটি ম্যাচেই পাঁচে নেমে ২৬ রান করেছিলেন, ১২৩.৮০ স্ট্রাইক রেটে। ছয় নম্বরে নেমে মোট ২৬ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৬.৮৪। তিনে নেমে তিনি চারবার এবং ছয়ে নেমে একবার শূন্য রানে আউট হয়েছেন কোহলি।

টি২০ বিশ্বকাপের ইতিহাসে বিরাটই সর্বাধিক রান সংগ্রহকারী। ২৫ ম্যাচে ২৫ ইনিংসে ১১৪১ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৯। গড় ৮১.৫০, স্ট্রাইক রেট ১৩১.৩০। তবে টি২০ বিশ্বকাপে তিনি কখনও ওপেন করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+