Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি২০ বিশ্বকাপের দল নিয়ে বৈঠকের কথা ভুয়ো, দাবি রোহিতের! উইকেটকিপার হিসেবে কাদের পছন্দ?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের দল গঠন নিয়ে হেড কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরের সঙ্গে বৈঠকের কথা ভিত্তিহীন। দাবি অধিনায়ক রোহিত শর্মার।

এরই মধ্যে চর্চা তুঙ্গে উইকেটকিপারদের নাম নিয়ে। রোহিত শর্মা উচ্ছ্বসিত প্রশংসা করলেন দীনেশ কার্তিকের। ঋষভ পন্থ বিশ্বকাপের দলে থাকবেন কিনা তা নিয়েও জল্পনা অব্যাহত।

T20 World Cup 2024

কিছু সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছে যে, বিশ্বকাপের দল প্রায় তৈরি। হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে রোহিত শর্মার মতামতের উপর। চলতি মাসের প্রথমে হওয়া বৈঠকের কথা জানা গেলেও তা রোহিত ভিত্তিহীন বলে দাবি করায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।

ভারতীয় অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, কোনও জল্পনা বা গুজবকে বিশ্বাস না করতে। বিশ্বকাপে রোহিত ও বিরাট ওপেন করবেন বলেও সংবাদমাধ্যমের একাংশ দাবি করে। সেটিকেও হাস্যকর বলে উড়িয়ে দেন হিটম্যান। রোহিত জানান, আগরকর দুবাইয়ে গল্ফ নিয়ে ব্যস্ত। দ্রাবিড় ব্যস্ত পুত্রের ক্রিকেট প্রশিক্ষণ দিতে।

অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের পডকাস্টে রোহিত বলেন, আমার সঙ্গে কারও দেখা হয়নি। অজিত দুবাইয়ে রয়েছেন, গল্ফ খেলছেন। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ছেলের ক্রিকেট নিয়ে ব্যস্ত। ছেলেকে মুম্বইয়ে এসেছিলেন ক্রিকেট ক্লাব ইন্ডিয়ার লাল মাটির উইকেটে প্র্যাকটিস করাতে।

তিনি নিজে বা অজিত কিংবা দ্রাবিড়, এমনকী বিসিসিআইয়ের কেউ কিছু না বললে বাকি কোনও কথা বিশ্বাস না করতেই পরামর্শ দেন রোহিত। বিনোদন বা মজার জন্য কাকে দলে নিতে চান? ভনের এই প্রশ্নের উত্তরে রোহিত নিয়েছেন ঋষভ পন্থের নাম।

রোহিত বলেন, দলের যদি কেউ তাঁকে হাসাতে পারেন তিনি পন্থ। দেড় বছর তাঁর ক্রিকেট খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক। তবে উইকেটের পিছনে তিনি যা করেন, তা হাসাতে বাধ্য। ঋষভের মজাদার আচরণ রোহিতের খুব পছন্দের। উল্লেখ্য, পন্থ যে ছন্দে রয়েছেন তাতে বিশ্বকাপের দলে থাকতেই পারেন।

আইপিএলে দীনেশ কার্তিকের পারফরম্যান্সেও খুশি রোহিত। তিনি বলেন, আমি দীনেশের খেলায় সন্তুষ্ট। বিশেষ করে কয়েক দিন আগে যেভাবে তিনি ব্যাট করেছেন। ধোনিও ৪ বলে ২০ রান করে ম্যাচের ফলকে প্রভাবিত করেছেন, ফারাক গড়ে দিয়েছেন।

রোহিত এরপরই বলেন, ধোনিকে অবসর ভেঙে টি২০ বিশ্বকাপ খেলতে রাজি করানো কঠিন। ধোনি হয়তো আইপিএলের পর মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন গল্ফ খেলতে। কিন্তু বিশ্বকাপ খেলতে দীনেশ কার্তিককে রাজি করানোটা সহজ হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+