T20 World Cup 2024: ফাঁকা স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপ, ভারত-পাক ম্যাচেরও টিকিট পড়ে! কাঠগড়ায় জয় শাহ

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ হচ্ছে ফাঁকা স্টেডিয়ামে। এমন করুণ ও অনভিপ্রেত দৃশ্য নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়়। আইসিসি ও বিসিসিআইকে তুলোধনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

দু-বারের টি২০ বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ এবার অভিযান শুরু করেছে পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে। গায়ানায় সেই ম্যাচে স্টেডিয়ামে ছিল হাতে গোনা দর্শক।

T20 World Cup 2024

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ লো স্কোরিং ম্যাচে এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। সেই ম্যাচ চলাকালীন ফাঁকা স্টেডিয়ামের ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, বিশ্বকাপে এমন আবহ অবমাননাকর, দুঃখজনক।

টি২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি রাখা হয়েছে ভারতীয় সময় রাত ৮টা থেকে। ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ম্যাচগুলি শুরু হচ্ছে সকালে। বিসিসিআইকে তুষ্ট রাখতেই এমন সময়ে ম্যাচ ফেলা হয়েছে, সে কারণে ভারতের এবং বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাগুলিকে তুলোধনা করা চলছে।

ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ২০০৭ সালেও যেমন ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চূড়ান্ত ফ্লপ হয়েছিল, এবারের টি২০ বিশ্বকাপও সেদিকেই এগিয়ে চলেছে। ৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের টিকিটও এখনও পড়ে রয়েছে বলে জানা যাচ্ছে।

মার্কিন মুলুকে টি২০ বিশ্বকাপ নিয়ে যাওয়া হয়েছে ক্রিকেটের ব্যাপ্তি ঘটানোর লক্ষ্যে। যদিও যেভাবে বিশ্বকাপের মার্কেটিং করা উচিত ছিল সেটাই হয়নি। ভারত বা বিশ্বের অন্যত্র বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা থাকে তার বিন্দুমাত্র নেই। পরিস্থিতি এমন যে, রঞ্জি ট্রফিতেও এর চেয়ে বেশি লোক হয়।

টি২০ বিশ্বকাপ নিয়ে মার্কিন মুলুকে এশিয়ার দেশগুলির মানুষজনের মধ্যে তবু আগ্রহ আছে। বাকিদের নেই বলেই মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শহরগুলিতে খেলা হচ্ছে, সেখানে সামান্য কিছু হোর্ডিং চোখে পড়ছে। কিন্তু অনেকেই জানাচ্ছেন, এই ধরনের ইভেন্টের সময় যেভাবে প্রচারে ছেয়ে ফেলা হয় বিমানবন্দর বা তার আশেপাশেও তার ছিটেফোঁটা নেই।

ব্যতিক্রম নয় ওয়েস্ট ইন্ডিজের শহরগুলিও। আয়োজকরা আশাবাদী, টি২০ বিশ্বকাপ যত এগোবে তত পরিস্থিতি বদলাবে। আরও বেশি সংখ্যায় মানুষ আসবেন। টি২০ বিশ্বকাপ ঘিরে যে উন্মাদনা নেই তা স্পষ্ট ইউএসএ ক্রিকেটের একটি বিজ্ঞপ্তিতে। যাতে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ম্যাচের টিকিট মিলবে ২৫ শতাংশ কম দামে। তাতেও আর বিক্রি হচ্ছে কই? ফলে সোশ্যাল মিডিয়ায় অনেক নেটাগরিক লিখেছে, আইসিসিতে বিসিসিআইয়ের দাদাগিরি বন্ধ না হলে বিশ্বকাপ এমন হাস্যকর পর্যায়েই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+